Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি
আন্তর্জাতিক প্রবাসী খবর

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

By Saiful IslamOctober 10, 20212 Mins Read

৮১৬ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে জার্মানি

Advertisement

খান লিটন : ইউরোপে অবস্থানকারী বিহারী ও রোহিঙ্গাসহ ভিনদেশি অনেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করায় ঢাকাকে এ বিশেষ উদ্যোগ নিতে হয়েছে। এছাড়া ইইউ নানা শর্ত জুড়ে দিচ্ছে। জানা যায়, যদি অবৈধদের বাংলাদেশ ফিরিয়ে না নেয় তাহলে শেনজেন ভিসা সুবিধা পাবে না বাংলাদেশ।পাশাপাশি সরকারি কর্মকর্তাদের যে এক বছরের ভিসা দেওয়া হয়, তার সময়কালও কমিয়ে দেবে তারা। এর বাইরে আরও কিছু জটিল শর্ত জুড়ে দিয়েছে বলে কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে।

জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী ৮১৬ জন অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে দেশে ফেরত যেতে হচ্ছে বলে বার্লিনস্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে। ২৬ তারিখে অভিবাসনে ব্যর্থ প্রায় ৫৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে ডুসেলড্রপ এয়ারপোর্ট থেকে জানা গেছে। তবে এ ধরনের চার্টার্ড বিমানে ৫০ জনের ধারণক্ষমতা থাকে এবং বিগত দিনে একবারে সর্বোচ্চ ৩৬ জনকে পাঠাতে সক্ষম হয়েছে।

জার্মানিতে বাংলাদেশের দূতাবাস সূত্রমতে, ২০১৭ সালে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের চুক্তি ও তদন্তসাপেক্ষে এসব বাংলাদেশি অভিবাসন আইনে পড়ে না বিধায় ফেরত পাঠানো হবে।

দীর্ঘদিন ধরে দেশটির ১৬টি প্রদেশে আটক ও রাজনৈতিক আশ্রয় শিবিরে বসবাসরত অভিবাসনপ্রত্যাশী এসব বাংলাদেশিদের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির বিষয়ে রাজনৈতিক-সামাজিক ও পারিবারিক নানা বিষয় ভেবে তাদের ফেরত পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তাদের বিষয়ে সব তথ্য-উপাত্ত হাতে আসার পর দূতাবাস ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে। সত্যিকার অর্থে এখানে দ্বিতীয় কোনো পথ নেই বা দূতাবাসের কিছু করার নেই।

ইউরোপে অবস্থানকারী বিহারী ও রোহিঙ্গাসহ ভিনদেশি অনেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করায় ঢাকাকে এ বিশেষ উদ্যোগ নিতে হয়েছে। এছাড়া ইইউ নানা শর্ত জুড়ে দিচ্ছে। জানা যায়, যদি অবৈধদের বাংলাদেশ ফিরিয়ে না নেয় তাহলে শেনজেন ভিসা সুবিধা পাবে না বাংলাদেশ।পাশাপাশি সরকারি কর্মকর্তাদের যে এক বছরের ভিসা দেওয়া হয়, তার সময়কালও কমিয়ে দেবে তারা। এর বাইরে আরও কিছু জটিল শর্ত জুড়ে দিয়েছে বলে কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে।

ইইউ বলছে, ইউরোপের শেনজেনভুক্ত ২৬টি দেশেই রাজনৈতিক আশ্রয়প্রার্থী বাংলাদেশি রয়েছে। এসওপি চুক্তি অনুযায়ী এ অবৈধ অভিবাসীদের বাংলাদেশকে ফেরত নিতে হবে। এ ব্যাপারে বারবার ঢাকাকে তাগিদ দিয়েছে সংস্থাটি। ইইউর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সরকার এ প্রত্যাবাসনকে গুরুত্বের সঙ্গে দেখছে। এ বিষয়ে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।

ইউরোপীয় ইউনিয়নে অনুপ্রবেশকারীদের সংখ্যার বিবেচনায় শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও আফগানিস্তান। বিশেষ করে গৃহযুদ্ধকবলিত সিরিয়ার মানুষজন প্রাণ বাঁচাতে ইতালি ও গ্রিস হয়ে ইউরোপে প্রবেশ করছে। ইইউর হিসাব মতে, অনুপ্রবেশকারীদের সংখ্যার বিবেচনায় বাংলাদেশের অবস্থান ৩০টি দেশের মধ্যে ১৬তম স্থানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa