নিহত হন

Advertisement
হলিউড সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ খ্যাত প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি খুন হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে নিহত হন ৮১ বছর বয়সী এই অভিনেতা। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

শুক্রবার (৫ জুন) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত বুধবার সকালে জেমস হ্যান্ডির বাড়ি থেকে ৯১১ নম্বরে কল করে এক ব্যক্তি বলেন, ‘আমি এই মাত্র পাপী মানুষটিকে হত্যা করেছি।’ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিনেতাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার বুকে ছুরি গেঁথে ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যাকারী সন্দেহে মাইকেল গ্লেডহিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিহত অভিনেতার প্রেমিকার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ আসতেই তিনি বলেন, তারা যাকে খুঁজছিলেন তিনিই সেই ব্যক্তি। তদন্তে জানা যায়, অভিযুক্ত মাইকেল গ্লেডহিল, জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে। তিনি তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন। কিন্তু গ্লেডহিল ঠিক কী কারণে হ্যান্ডিকে খুন করেছেন, তা জানা যায়নি।

এসময় হ্যান্ডির মৃত্যুর তদন্ত চলমান বলে উল্লেখ করেন পুলিশ।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি প্রায় ছয় দশক ধরে চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন। বেশিরভাগ সময় তিনি পার্শ্বচরিত্র বা অতিথি শিল্পী হিসেবে কাজ করলেও দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন।

‘টপ গান: ম্যাভেরিক’ ছাড়াও ‘জুমানজি’, ‘লোগান’, ‘এনওয়াইপিডি ব্লু’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘সিএসআই: নিউইয়র্ক’, ‘ক্যাসেল’, ‘এনসিআইএস’, ‘দ্য ওয়েস্ট উইং’, ‘দ্য এক্স-ফাইলস’ এবং ‘মার্ডার, শি রোট’-এর মতো জনপ্রিয় ছবি ও টেলিভিশন সিরিজে তাকে দেখা গিয়েছে।

হ্যান্ডির সর্বশেষ চলচ্চিত্র ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’। ব্লকবাস্টার এই ছবিটিতে তিনি জিমি নামের এক বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.