
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, আলাস্কার বেরিং উপকূল অঞ্চলে এই ভাল্লুকের যথেষ্ট উপদ্রব রয়েছে। তবে স্থানীয় ছাড়াও বাইরের কেউ শিকার করতে পারবেন- এমন উদ্যোগ নিয়েছে আলাস্কার প্রশাসন। ২৭টি এমন এলাকায় ভাল্লুক শিকারের অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন ট্রাম্প জুনিয়র-সহ তিনজন।
আলাস্কার বন বিভাগের পক্ষ থেকে জানা গেছে, লটারির মাধ্যমেই নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট-পুত্র। এরপর হাজার মার্কিন ডলার এবং ১৬০ ডলার (শিকারের লাইসেন্স) দিলেই ভল্লুক শিকারে যেতে পারবেন ট্রাম্প জুনিয়র।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর আগেই শিকার করতে আলাস্কা এবং কানাডার বহু এলাকায় সফর করেছেন। চলতি বছরের শেষেও হরিণ ও হাঁস শিকারে ফের আলাস্কা আসার কথা তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



