Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন আয়া সোফিয়ায় ৮৬ বছর পর নামাজ শুরু হবে। শুক্রবারের জুমার নামাজের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন। আজ শুক্রবার (২৪ জুলাই) থেকে তাতে নিয়মিত নামাজ শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের গভর্ণর আলি বারলিকায়া আয়া সোফিয়ার প্রস্তুতি সম্পন্নের কথা নিশ্চিত করেন। আলি বারলিকায়া বলেন, ইস্তাম্বুল বিজয়ের অন্যতম প্রতীক আয়া সোফিয়ায় আগামীকাল সবার জন্য নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। তাই সুশৃঙ্খল পরিবেশের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে করোনা ভাইরাস বিস্তাররোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ধর্মবিষয়ক অধিদপ্তর। আয়া সোফিয়ায় জুমার জামাতে অংশগ্রহণকারীদের জন্য প্রধান পাঁচটি গেইট থাকবে। তিনটি দিয়ে পুরুষরা ও দুটি দিয়ে নারীরা প্রবেশ করতে পারবে। আয়া সোফিয়া প্রাঙ্গন, সুলতান আহমাদ প্রাঙ্গণ ও বাসেলিকা প্রাঙ্গণে পুরুষরা নামাজ আদায় করতে পারবে। এছাড়া সুলতান আহমদ কবরস্থান সংলগ্ন প্রাঙ্গণে নারীরা অংশগ্রহণ করতে পারবে। উল্লিখিত স্থানে জুমার নামাজ স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে। মাস্ক পরে জায়নামাজসহ নির্ধারিত স্থানে ধীরস্থির ভাবে সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে।

গত ১১ জুলাই তুরস্কের সুপ্রিম কোর্ট ১৯৩৪ সালের নভেম্বরে কামাল আতাতুর্কের মন্ত্রিপরিষদের জাদুঘর করার সিদ্ধান্ত বাতিল করে পুনরায় তা মসজিদে রূপান্তরের নির্দেশ দেয়। এরপর তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রী ড. আলি আরবাশ আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) থেকে নিয়মিত নামাজ শুরু হওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, আয়া সোফিয়া ৫৩৭ খ্রিস্টাব্দে বাইজান্টাইন সম্রাজ্যের অর্থডোক্স খ্রিস্টানদের সর্ববৃহৎ গির্জা হিসেবে নির্মাণ করা হয়। ১৪৫৩ সালে সুলতান মুহাম্মাদ ফাতিহ ইস্তাবুল বিজয় করে তা ক্রয় করেন এবং মসজিদ হিসেবে ওয়াকফ করে দেন। ৪৮১ বছর পর ১৯৩৪ সালের ২৪  নভেম্বর কামাল আতাতুর্কের মন্ত্রীপরিষদ এটিকে জাদুঘরে পরিণত করে। ৮৬ বছর পর আগামীকাল শুক্রবার থেকে আবার তা মসজিদ হিসেবে ব্যবহার শুরু হবে।
সূত্র : টিআরটি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.