Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ৮৮০ কোটি ডলারে ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার
আন্তর্জাতিক

৮৮০ কোটি ডলারে ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার

By Saiful IslamOctober 2, 20202 Mins Read

৮৮০ কোটি ডলারে ওয়ালমার্টের ব্রিটিশ অঙ্গঃপ্রতিষ্ঠান কিনছেন দুই মুসলিম বিলিয়নিয়ার

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ মুসলিম বিলিয়নিয়ার ইসা ভাতৃদ্বয় এবং বেসরকারি পুঁজি সঞ্চালন গ্রুপ টিডিআর ক্যাপিটাল যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন-আসডা কিনে নিতে- এর মূল মালিকানা প্রতিষ্ঠান ওয়ালমার্ট’কে ৮৮০ কোটি ডলারের এক বিশাল দর প্রস্তাব করেছে।

প্রতিষ্ঠানটি কিনে নিয়ে এর আওতায় আরও শাখা চালু করতে চান দরদাতারা।

ওয়ালমার্ট এতে রাজি হলে আসডার মালিকানা লাভ করবেন মোহসিন এবং যুবায়ের ইসা নামক দুই ধনকুবের ভাই। প্রায় দুই দশক আগে তারা পেট্রোল স্টেশন ব্যবসার লক্ষ্যে ইজি গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি, ১৯৯৯ সালের পর আবারও ব্রিটিশ মালিকানায় ফিরবে আসডা। ওই বছর ৬৭০ কোটি ডলারে সুপারশপ চেইনটি কিনেছিল ওয়ালমার্ট।

কেনার পর ব্রিটেনের তৃতীয় বৃহৎ সুপারমার্কেটটির ব্যবসা বাড়াতে তুলনামূলক ছোট আবাসিক এলাকাতেও এর শাখা খুলতে আগ্রহী নতুন মালিকেরা। এরফলে আসডা তার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী, যেমন টেসকো এবং সেইন্সবারির সঙ্গে প্রতিযোগীতার সক্ষমতা আরও বাড়াতে পারবে।

প্রথম ও দ্বিতীয় অবস্থানে থাকা এ দুইটি চেইন ইতোমধ্যেই ছোট শাখা বিস্তারের মাধ্যমে ব্যবসায়ে দারুণ সফলতা পেয়েছে।

তবে বিক্রির পরও আসডা’য় কিছুটা মালিকানা থাকবে ওয়ালমার্টের। অংশীদারিত্বের পরিমাণ এখনও নিশ্চিত করে জানা যায়নি। পাশাপাশি যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ের অভিজ্ঞ ব্যবসায়ী রজার বার্নলি বহাল থাকবেন আসডার মূখ্য নির্বাহী পদে। খবর আরব নিউজের।

এব্যাপারে ইসা ভাইদের দপ্তরের এক বিবৃতি জানায়, ”সফলতার সঙ্গে ওয়ালমার্ট গ্রুপের অঙ্গঃপ্রতিষ্ঠান থাকা আসডাকে আমরা অন্য ধরনের ব্যবসায়ীক মডেলে নিয়োজিত করতে আগ্রহী। এর মাধ্যমে যুক্তরাজ্য জুড়ে সকল জনসমষ্টির জন্য সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করা হবে।”

এছাড়াও, তারা দুজনে আগামী তিন বছরে আসডা’র বিক্রিত ভোক্তাপণ্যের দর কম রাখতে বাড়তি শত কোটি পাউন্ড বিনিয়োগ করবেন।

ব্রিটিশ অর্থমন্ত্রী রিশি সুনাক আসডা বিক্রয়ের নতুন চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। বিক্রয়ের পর উত্তর ইংল্যান্ডের লিডস শহরে এর সদর দপ্তর থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa