Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৮ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে এসে যা দেখলেন
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

৮ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে এসে যা দেখলেন

By iNews DeskSeptember 18, 2019Updated:September 18, 20193 Mins Read

৮ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিতে এসে যা দেখলেন

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম কাস্টম হাউজে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ৮ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন লালমনিরহাটের মিলন চক্রবর্তী। ওই সময়েই তিনি পড়ে যান প্রতারকচক্রের খপ্পরে। চট্টগ্রামের একটি স্কুলে সাজানো নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয় তার জন্য। সেই সাথে লালমনিরহাট জেলা পুলিশ অফিসের পক্ষ থেকে পুলিশ ‘ভেরিফিকেশন’ এবং ডাক্তারি ‘পরীক্ষা’ও সম্পন্ন হয়। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউজে যোগদান করতে এসে দেখেন নিয়োগপত্রের পুরোটাই ভুয়া।

শুধু মিলন নন, রোববার চট্টগ্রাম কাস্টম হাউজে ভুয়া যোগদানপত্র নিয়ে চাকরি করতে এসেছিলেন আরও দুই যুবক। তারাও একই কায়দায় প্রতারণার শিকার। জায়গা জমি বিক্রি করে আট লাখ টাকা প্রতারকের হাতে তুলে দেওয়ার পর চাকরি না পেয়ে যেন আকাশ ভেঙে পড়েছে এদের মাথায়।

চট্টগ্রাম কাস্টম হাউসে কথা হয় মিলন চক্রবর্তীর সাথে। লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার নওদাবাস এলাকার পূর্ব বেজ গ্রামের কৃষ্ণকান্ত চক্রবর্তীর ছেলে তিনি। ঘটনার বর্ণনা দিয়ে মিলন জানান, আনোয়ারুল ইসলাম নামে এক প্রতারকের খপ্পরে পড়েন তিনি। চার মাস আগে চট্টগ্রাম কাস্টম হাউজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ওই প্রতারক জানায় ৮ লাখ টাকা দিলে তাকে কাস্টমসের চাকরি জোগাড় করে দিতে পারবে।

চাকরির আশায় দুই বিঘা জমি বিক্রি করে সাত লাখ টাকা এবং ধার-দেনা করে আরও এক লাখ টাকা নিয়ে মোট ৮ লাখ টাকা তুলে দেয় প্রতারক আনোয়ারুল ইসলামের হাতে।

টাকা দেওয়ার পর চট্টগ্রামের একটি হাই স্কুলে ‘নিয়োগ পরীক্ষা’ নেওয়া হয়। যে কক্ষে পরীক্ষা নেওয়া হয় সেখানে আরও ১৫ থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগ পরীক্ষার পর লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আব্দুল মালেক নামে একজন কর্মকর্তা তার বাড়িতে গিয়ে পুলিশ ভেরিফিকেশন করেন এরপর লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে তার মেডিকেল পরীক্ষা করা হয়।

২৬ আগস্ট চট্টগ্রাম কাস্টম কমিশনার মোহাম্মদ ফখরুল আলমের স্বাক্ষরিত একটি দুই পৃষ্ঠার নিয়োগপত্র দেওয়া হয় মিলনকে। সেখানে স্বাক্ষর এবং সিল দুটোই ভুয়া। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৬ আগস্ট চট্টগ্রাম কাস্টম হাউসে ডাক গ্রহণ ও প্রেরণ শাখা থেকে পাঠানো হয়েছে বলে দেখা যায়। সেখানে একটি ‘স্মারক নম্বর’ও উল্লেখ করা হয়েছে।

অন্য সরকারি চাকরির মতোই এতো সব নিয়ম-কানুন যথাযথভাবে পালন করা হচ্ছে দেখে মিলন চক্রবর্তী ভেবে নিয়েছিলেন তার চাকরিটা হয়েই গেল চট্টগ্রাম কাস্টম হাউজে!

চাকরিতে যোগদানের জন্য গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট থেকে চট্টগ্রামে পৌঁছান মিলন চক্রবর্তী। শনিবার চট্টগ্রামের ওয়ারলেস এলাকায় আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখাও করেন মিলন। তখন আনোয়ার জানায়, সব কিছু ঠিকঠাক আছে রোববার কাস্টম হাউসে গেলেই সে যোগদান করতে পারবে।

রোববার সকালে চট্টগ্রাম কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার আকবর হোসেনের কার্যালয়ের সামনে এদিক-ওদিক ঘুরতে থাকে মিলন। কার্যালয়ের সামনে থাকা নিরাপত্তাকর্মী রতন দাস তাকে জিজ্ঞেস করেন কেন এসেছে। জবাবে চাকরির নিয়োগপত্র তাকে দেখাতেই রতন দাশ কাস্টম কমিশনারের স্বাক্ষর দেখেই বলেন এটি তো ভুয়া নিয়োগপত্র। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়ে মিলন চক্রবর্তীর।

কাস্টম কমিশনারের ব্যক্তিগত কর্মকর্তার কক্ষে আলাপকালে মিলন চক্রবর্তী জানান, রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের ছাত্র তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড়। পড়ালেখার পাশাপাশি পুরোহিতের কাজ করে সংসার চালান।

মিলন চক্রবর্তী বলেন, ‘আমি এখন কী করব ভেবে পাচ্ছি না। দুই বিঘা জমি বিক্রি ও ধারদেনা করে আট লাখ টাকা তার হাতে তুলে দিই। বাবা-মা-স্ত্রী ও ছয় মাসের কন্যা সন্তানকে নিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হয়। প্রতারকচক্রের খপ্পরে পড়ে জীবনটাই তছনছ হয়ে গেল।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

July 6, 2026
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026

Latest News

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa