
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় আছড়ে পড়েছে।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় বিমানের ৯৪ আরোহী, ক্রুর কেউই আহত হননি। তবে একজন নারী আরোহীকে প্রাথমিকভাবে হালকা মেডিক্যাল সহায়তা দেয়া হয়েছে।
সরকারের এমারজেন্সি মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, অবতরণের সময় বিমানটির পেছনের অংশ প্রথমে রানওয়েতে আছড়ে পড়ে। বিমানটি ক্রাশ ল্যান্ডিংয়ের সময় ওই এলাকায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে তীব্র বাতাস প্রবাহিত হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



