Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৯৯৯-এ ফোন, রক্ষা পেলো ৪০ জনের প্রাণ
জাতীয় বিভাগীয় সংবাদ

৯৯৯-এ ফোন, রক্ষা পেলো ৪০ জনের প্রাণ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 27, 20202 Mins Read

৯৯৯-এ ফোন, রক্ষা পেলো ৪০ জনের প্রাণ

Advertisement

নাটোর প্রতিনিধি: চলনবিলে তখন গভীর রাত। বড় বড় পানির ঢেউ, কোথাও কোনও বাড়িঘর নেই, নেই কোনও আলো, জীবন ঝুঁকির সম্মুখে তারা ৪০ জন। ভেবেই নিয়েছিল তারা এ বিপদ কাটিয়ে উঠতে পারবেন না। এমনটাই মনে করছিলেন গভীর রাতে নাটোরের সিংড়ার চলনবিল অধ্যুষিত এলাকায় নৌকা ভ্রমণ করতে গিয়ে পথ হারানো নারী ও শিশুসহ ৪০ জন।

সকলের এই যখন অবস্থা তখন জীবন বাঁচাতে ৯৯৯ নম্বরে কল দেন তাদের মধ্য একজন পিয়াস সরকার। পরে নাটোর জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চলনবিলে পথ হারানো ওই ভ্রমণ দলকে রাতভর অভিযান চালিয়ে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্র নগর এলাকা থেকে উদ্ধার করে।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নওগার আত্রাই উপজেলা থেকে গত ২৬ আগস্ট নৌকা যোগে চলনবিল অধ্যুষিত তাড়াশ ও নাটোরের গুরুদাসপুরের বিলসা বিল ভ্রমণে আসেন পাঁচজন শিশু ও ১২ জন নারীসহ ৪০ জনের একটি ভ্রমণ দল। বিলশা বিল বেড়ানো শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের সিংড়া উপজেলার চলনবিলস্থ তিশিখালী মাজারে আসেন তারা। সেখান থেকে রাত ১০টার দিকে আত্রাইয়ের পথে রওনা হওয়ার ৩ঘণ্টা পরে দলটি বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে। এ সময় তারা রাতের ঘন অন্ধকারে কোনভাবেই নিজেদের অবস্থান চিহ্নিত করতে পারছিলেন না। এদিকে সারাদেশে আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত জারি ছিল। এ সময় পিয়াস সরকার নামে ওই ভ্রমণকারী দলের একজন ৯৯৯ নম্বরে কল দিয়ে এ ঘটনা খুলে বলে।

পরে ৯৯৯ নম্বর থেকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি নাটোরের পুলিশ সুপার লিটন কুমারকে জানান। পুলিশ সুপারের নির্দেশে সিংড়া ও গুরুদাসপুর থানা পুলিশের পাঁচটি টিম তাদেরকে উদ্ধারাভিযানে নামে। আধুনিক প্রযুক্তি ও এলআইসি, ঢাকার সহায়তায় প্রথমে সিংড়ার বিলদহর এবং পরে গুরুদাসপুরের যোগেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে পথ হারানো ৪০ জনের অভিযাত্রিক দলকে উদ্ধার করে পুলিশ। তাদের সঠিক পথ দেখিয়ে আত্রাইয়ের সীমানা পর্যন্ত রেখে আসে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa