Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চালকলের দেড় কোটি টাকা বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার
বিভাগীয় সংবাদ রাজশাহী

চালকলের দেড় কোটি টাকা বিদ্যুৎ বিল হয়ে গেল ১৬ হাজার

By iNews DeskOctober 2, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় একটি চালকলের এক মাসের বিদ্যুৎ বিল এক কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা হওয়ার খবর দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশ হওয়ার পর বুধবার বিকালে বিলটি সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা নির্ধারণ করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

Natore

Advertisement

সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জের আব্দুর রহিমের ছেলে মো. জালাল উদ্দিন এ আলোচিত চালকলের মালিক। চালকল হিসেবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করলেও এখানে ধান চাল মাড়াইয়ের কোনো কাজ হয় না। দেশের বৃহত্তম প্রধান ঔষধি গ্রাম লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার ভেষজ চাষিদের উৎপাদিত ভেষজ পণ্য চূর্ণ (গুঁড়া) করার কাজে এই চালকলটি ব্যবহার করা হয়। গত এক বছরের হিসাবমতে গড়ে প্রতি মাসে তার চালকলে বিদ্যুৎ বিল আসে ১৫ হাজার টাকা।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি বেশ কিছুদিন নিজের প্রতিষ্ঠানে আসতে পারেননি। সোমবার চালকলে এসে বিদ্যুৎ বিলের কাগজ দেখে তার মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। বিলে গত ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাকে এক কোটি ৫২ লাখ ৫১ হাজার ৩১১ টাকা বিল পরিশোধ করতে বলা হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে বিল হাতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর নাটোর শহরের ফুলবাগান এলাকায় ছুটে যান।

এ সময় বিলিং সহকারীদের কাছে অভিযোগ জানালে তারা সমস্যার কোনো সমাধান না করে উলটো তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।

চালকলের মালিক মো. জালাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে সংবাদটি প্রকাশ হওয়ার পর বুধবার বিকালে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ থেকে কর্মকর্তারা নিজেরাই বিলটি সংশোধন করে ১৬ হাজার ৬২০ টাকা বিল নির্ধারণ করে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন।

এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অতিরিক্ত মহাব্যবস্থাপক আবু নাসের জানান, বিলটিতে বড় ধরনের মানবিক ভুলে হয়ে গিয়েছিল। বিষয়টি জানার পর দ্রুত বিলটি সংশোধন করে বুধবার বিকালেই গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যিনি এমন ভুল করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করেছেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa