জুমবাংলা ডেস্ক : মিলার ও বড় ব্যবসায়ীরা সীমিত আকারে ধান কেনার প্রেক্ষিতে বিরামপুরের আড়তদাররা বুধবার (০১ জুন) কৃষকদের নিকট থেকে ধান কেনা বন্ধ করে দিয়েছে। একটিমাত্র আড়ত এক দিনের ব্যবধানে মন প্রতি ১০০ থেকে ১৫০ টাকা কম দামে সীমিত আকারে ধান কিনছে। এতে ধান বিক্রি করতে আসা কৃষকরা ধান বিক্রি করতে না পেরে ধান নিয়ে ফিরে যাচ্ছে।

চালের দাম

অপরদিকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিরামপুর চাল আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় বুধবার (১ জুন) সকাল থেকেই সব ধরনের চাল প্রতি কেজিতে ৪-৫ টাকা কম দরে আড়তদারেরা বিক্রি করতে শুরু করেছে।

কাটলা এলাকার ধান বিক্রেতা সাদেক আলী জানান, এক দিন আগে ১ হাজার ৪শ টাকা মন দরে মিনিকেট ধান বিক্রি করেছেন। বুধবার সেই ধানের দাম কমে ১ হাজার ২৫০ টাকা হয়েছে। এভাবে প্রকার ভেদে প্রতি মণ ধান ১০০ থেকে ১৫০ টাকা হারে কমে গেছে। এ কারণে তিনি ধান নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

বিরামপুর ধানহাটির ধান আড়তদার মহিবুল ইসলাম জানান, ধানের জেলা দিনাজপুরের খাদ্য উদ্বৃত্ত বিরামপুর শহরে ধান কেনার জন্য ২১টি আড়ত রয়েছে। তারা উপজেলায় উৎপাদিত ধান কিনে দেশের বিভিন্ন এলাকার মিলার ও বড় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকে।

কিন্তু ধান চালের অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের একাধিক টিম মাঠে নামার প্রেক্ষিতে মিলার ও বড় ব্যবসায়ীরা ধান কেনা কমিয়ে দিয়েছে। এ কারণে বিরামপুর শহরের একমাত্র সুমি ট্রেডার্স সীমিত আকারে ধান কেনা ব্যতিরেকে অপর ২০টি আড়ত বুধবার থেকে ধান কেনা বন্ধ করে দিয়েছে। সেখানে একদিনের ব্যবধানে প্রতি মণ ধান প্রকার ভেদে ১০০ থেকে ১৫০ টাকা কম দরে বেচা-কেনা করা হয়েছে।

অপর্ণা সেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

অপরদিকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার মঙ্গলবার বিরামপুর চাল আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি আড়তের ২৫ হাজার টাকা জরিমানা করেন। নতুন বাজারের চাল আড়তদার কার্তিক কুণ্ডু জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পর বুধবার সকাল থেকেই বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ৪ থেকে ৫ টাকা কম দরে বিক্রি হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.