জুমবাংলা ডেস্ক : রাজশাহীর চারঘাট উপজেলায় মসজিদ কমিটির আধিপত্য বিস্তার ও ইফতার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় খোকন আলী (২৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুইপক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৭ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক এলাকার পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির বর্তমান সভাপতি কামরুজ্জামান ওরফে মুকুল হোসেন পক্ষের সঙ্গে সাবেক সভাপতি আসাদুল ইসলাম সেলিম পক্ষের কমিটির বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সেলিম পক্ষের লোকজন মসজিদে ইফতার করতে গেলে মুকুল পক্ষে লোকজন প্রতিপক্ষ সেলিম পক্ষের লোকজনের সঙ্গে বাগ্বিবণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে খোকন আলী নিহত হত এবং আরও ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নামাজরত অবস্থায় প্রাণ গেল মুসল্লির

ওসি জাহাঙ্গীর আলম বলেন, “সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”

রাতে শুরু মারামারি, সেহরি না করে চললো সকাল পর্যন্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.