লাইফস্টাইল ডেস্ক : ভারতীয় রেলওয়ে সাধারণ মানুষের কাছে এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এটি গ্রাম থেকে শহরকে ও শহর থেকে দেশের বিভিন্ন প্রান্তে খুব দ্রুত এবং স্বল্পমূল্যে পৌঁছে দিতে পারে। যে কারণে রেলকে দেশের ‘লাইফলাইন’ (Lifeline) বললেও ভুল হয় না। তবে রেল সম্পর্কিত এমন অনেক তথ্য রয়েছে যেগুলো সাধারণ মানুষের অজানা।

ট্রেন

Advertisement

আপনি নিশ্চয় জানেন যে আজকাল বেশিরভাগ ট্রেন ইলেকট্রিকে চলে, কিন্তু কখনো ভেবেছেন যে ১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনের ঠিক কতটা পরিমাণ ইউনিট বিদ্যুতের খরচ হয়? বেশিরভাগ মানুষই এই সম্পর্কিত উত্তর জানেন না। তবে এই প্রতিবেদনে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হলো।

ডিজেল ইঞ্জিনের তুলনায় বৈদ্যুতিক ট্রেনগুলি চালানোর জন্য সস্তা এবং এটি রেলওয়ের প্রচুর অর্থ সাশ্রয় করে। বর্তমানে অধিকাংশ ট্রেনই বিদ্যুতের মাধ্যমে চলে। প্রথমে ইলেকট্রিক ইঞ্জিন চালিত ট্রেনের মাইলেজের কথা বলা যাক। একটি বৈদ্যুতিক ট্রেনের ১ কিলোমিটার চালাতে ২০ ইউনিট খরচ হয়। এদিকে, রেলকে ৬.৫০ টাকা হারে বিদ্যুতের বিল দিতে হয়।

সুতরাং, ১ কিলোমিটার ট্রেন চলাচলে যদি ২০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে মোট ব্যয় দাঁড়ায় ১৩০ টাকা। আর একটি ডিজেল ইঞ্জিন ট্রেন চালাতে ৩.৫ থেকে ৪ লিটার ডিজেল খরচ হয়, যার দাম প্রায় ৪০০ টাকা। তাই ডিজেলের চেয়ে বিদ্যুতের মাধ্যমে ট্রেন চালানো সস্তা। এই কারণেই রেলওয়ে দ্রুত প্রত্যন্ত রেলপথে বিদ্যুতায়ন করছে।

লাস্যময়ী স্টাইলে ভরা মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন মুসকান বেবি

আপনার মনে প্রশ্ন জাগবে অনেক সময় বিদ্যুৎ চলে যায়, তবুও ট্রেন থামে না কেন? আসলে রেলওয়ে সরাসরি পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ পায়। আর এই কারণটির জন্যই এখানে কখনোই বিদ্যুৎ চলে যায় না। আরও জানা গিয়েছে যে, গ্রিডে পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সাপ্লাই করা হয়। যেখান থেকে বিদ্যুৎ সরাসরি সাবস্টেশনগুলিতে পাঠিয়ে দেওয়া হয়। এ কারণেই রেলস্টেশনের কাছাকাছি সব বৈদ্যুতিক স্টেশন দেখা যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.