আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শেয়ারবাজারে ঘুরে দাঁড়িয়েছে দেশটির আলোচিত আদানি গ্রুপ। এমনই উত্থান হয়েছে যে আজ মঙ্গলবার শুধু এক দিনেই গৌতম আদানির পকেটে ঢুকেছে এক লাখ কোটি রুপি।

Advertisement

গৌতম আদানি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ১৬ নম্বরে আছেন।

ফোর্বসের রিয়েলটাইম বিলিনেওয়ার্স ইনডেক্স অনুযায়ী, শুধু মঙ্গলবারেই গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৩.৩ বিলিয়ন মার্কিন ডলার। যে অঙ্কটা ভারতীয় মুদ্রায় এক লাখ কোটি রুপির বেশি।

গত সপ্তাহ থেকেই শেয়ারবাজারে উত্থান হচ্ছে আদানি গ্রুপের শেয়ারের। আদানি-হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখার পরদিন থেকেই আদানি গ্রুপের উত্থান হচ্ছে। যে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে সংবাদমাধ্যমের রিপোর্টকে ধ্রুবসত্য হিসেবে বিবেচনা করতে বলা যায় না। যে পর্যবেক্ষণের প্রভাবে বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্ট মহলের মত।

গত সপ্তাহের সেই উত্থানের ধারাবাহিকতা চলতি সপ্তাহেও বজায় আছে। আদানির মুখের হাসি আরো চওড়া করেছে একটি মার্কিন সংস্থা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ওই মার্কিন সংস্থা দাবি করেছে যে হিন্ডেনবার্গের পক্ষ থেকে আদানি গ্রুপের বিরুদ্ধে তোলা জালিয়াতি অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। সেই অভিযোগের কোনো প্রাসঙ্গিকতা নেই। তাতে শেয়ারবাজারের আস্থা আরো বেড়েছে।

মঙ্গলবার বিএসইতে বড়সড় উত্থান হয়েছে আদানি গ্রুপের একাধিক শেয়ারের। বিএসইতে (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) আদানি গ্রিন এনার্জির শেয়ারের ২০ শতাংশ উত্থান হয়েছে। প্রতিটি শেয়ারের দাম পৌঁছে গেছে ১,৩৪৮ রুপিতে। ১৬.৩৮ শতাংশ উত্থানের জেরে আদানি এনার্জি সলিউশনসের প্রতিটি শেয়ারের দাম ১,০৫০ রুপিতে ঠেকেছে। আদানি টোটাল গ্যাসের উত্থান হয়েছে ১৫.৮১ শতাংশ। প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৮৪৭.৯ রুপি। আদানি এন্টারপ্রাইজের উত্থান হয়েছে ১০.৯ রুপি। প্রতিটি শেয়ারের দাম ২,৮০৫ রুপিতে ঠেকেছে।

সেই উত্থানের জেরে স্বভাবতই পকেট ভারী হচ্ছে আদানির। আজ মঙ্গলবার বিশ্বের যে শীর্ষ ধনী ব্যক্তিদের সবথেকে বেশি লাভ হয়েছে, সেই তালিকার শীর্ষে আছেন আদানি। আপাতত তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৯.৭ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয়দের মধ্যে দু’নম্বরে আছেন তিনি। শীর্ষে আছেন মুকেশ আম্বানি। তার সম্পত্তির মূল্য ৯৪.৯ বিলিয়ন মার্কিন ডলার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.