আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় নতুন রেকর্ড গড়লো জনসংখ্যা বৃদ্ধির হার। চলতি বছরের প্রথম নয় মাসে দেশটিতে যে হারে জনসংখ্যা বেড়েছে, তা আগে কখনো পুরো এক বছরেও বাড়েনি।

Advertisement

এমনকি ২০২২ সালের রেকর্ডও ভেঙে দিয়েছে ২০২৩ সালের প্রথম নয় মাস। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য।

স্ট্যাটিসটিকস কানাডার তথ্যমতে, গত ১ অক্টোবর দেশটির জনসংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ৪ কোটি ৫ লাখ ২৮ হাজার ৩৯৬ জন। অর্থাৎ, গত ১ জুলাইয়ের পর থেকে কানাডার জনসংখ্যা বেড়েছে ৪ লাখ ৩০ হাজার ৬৩৫ জন বা ১ দশমিক ১ শতাংশ।

১৯৫৭ সালের পর থেকে এক ত্রৈমাসিকে আর কখনো এত বেশি হারে জনসংখ্যা বাড়তে দেখেনি কানাডা। ওই বছর দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, সংখ্যার হিসাবে ১ লাখ ৯৮ হাজার জন।

স্ট্যাটিসটিকস কানাডা বলেছে, ২০২৩ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) দেশটির মোট জনসংখ্যা বেড়েছে ১০ লাখ ৩০ হাজার ৩৭৮ জন। ১৮৬৭ সালে কানাডীয় কনফেডারেশনের পর থেকে পুরো এক বছরেও আর কখনো এত বেশি জনসংখ্যা বাড়েনি দেশটিতে। এমনকি, ২০২২ সালের রেকর্ডও ভেঙে গেছে এ বছর।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর উত্তরপশ্চিমাঞ্চল বাদে কানাডার প্রতিটি প্রদেশ ও অঞ্চলেই জনসংখ্যা বেড়েছে। আর এর পেছনে সবচেয়ে বড় অবদান আন্তর্জাতিক অভিবাসীদের (৯৬ শতাংশ)। বাকি অংশটুক প্রাকৃতিক বৃদ্ধির ফল বা জন্ম ও মৃত্যুর সংখ্যার মধ্যে পার্থক্য।

২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) মোট ১ লাখ ৭ হাজার ৯৭২ জন অভিবাসীকে স্বাগত জানিয়েছে কানাডা। তবে দেশভিত্তিক অভিবাসীর সংখ্যা প্রকাশ করা হয়নি।

স্ট্যাটিসটিকস কানাডা জানিয়েছে, বার্ধক্য, নিম্ন প্রজনন হার এবং অধিক সংখ্যক অভিবাসী ও অস্থায়ী বাসিন্দা আগমনের কারণে দেশটির জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক বৃদ্ধির অবদান আগামী বছরগুলোতে কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.