Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন
বিভাগীয় সংবাদ রাজশাহী

১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন

By Shamim RezaMarch 19, 20242 Mins Read

বিনোদন ডেস্ক : মাত্র কয়েক দিনের ব্যবধানে পাবনায় অস্বাভাবিকভাবে কমেছে বেগুনের দাম। কিছুদিন আগেই যেখানে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বেগুন, সেখানে এখন মাত্র ১০ টাকা কেজিতে বেগুন বিক্রি করতে বাধ্য হচ্ছেন সবজি বিক্রেতারা।

bagun

Advertisement

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলার বরইচরা হাটে বেগুন ১০ টাকা কেজি দরে কেনাবেচা করতে দেখা যায়। নিম্নমানের বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়।

এর আগে রমজানের প্রথম দিন (১২ মার্চ) সকালে পাবনার ঈশ্বরদী বাজারে ৬০ টাকা কেজি দরে বেগুন বিক্রি হয়েছে।

এ বিষয়ে কথা হয় বরইচরা হাটের কয়েকজন সবজি বিক্রেতার সঙ্গে। তারা বলেন, গেল রোববার (১৭ মার্চ) হাটে ব্যাপক সবজির আমদানি হয়েছে। বিশেষ করে বেগুন ও পাতা কপিতে হাট ভরপুর। বাজারের সবচেয়ে ভালো বেগুন বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। আর একটু নিম্নমানের বেগুন ৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এক সবজি বিক্রেতা আক্ষেপ করে বলেন, এত বেশি বেগুনের আমদানি হয়েছে যে বেগুন কেনার ক্রেতাই পাওয়া যাচ্ছে না। যে যার মতো কমদামে বেগুন বিক্রি করছে। আমি ৪৫০ টাকা মণ বেগুন কিনে ৪০০ টাকা মণ বিক্রি করছি। কিছু তো করার নেই কাঁচামালের ব্যবসা এমনই হয়। অসময়ের বেগুন চাষে গত বছর রমজানে চাষিরা বেগুনের ভালো দাম পেয়েছিল। তাই এবারও অনেকেই বেগুন চাষ করেছে। কিন্তু এবার বেগুনের দাম তুলনামূলক অনেক কম। বেগুন চাষিদের এবার লোকসান গুনতে হবে।

এ দিকে ঈশ্বরদীর বৃহৎ সবজির বাজারের আড়তদাররা বলছেন, ঈশ্বরদীতে প্রচুর সবজির আবাদ হয়। পাশাপাশি বেগুন, আলু ও কাঁচামরিচ, পেঁয়াজসহ বেশ কিছু সবজি ও মসলা জাতীয় পণ্য পাশের জেলা-উপজেলা থেকে আড়তে আনা হয়। প্রথম রমজানে বেগুনের যে দাম ছিল এখন তার চার ভাগের একভাগ দামও নেই। প্রথম দিন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বেগুন কেনাবেচা হয়েছে। গত দুই দিন ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বেগুন কেনাবেচা হচ্ছে।

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে নাটক

আড়তদাররা জানান, কাঁচামালের বাজার আমদানির ওপর নির্ভর করে। তবে ২ থেকে ৪দিনের মধ্যে বেগুনের দাম আবার বেড়েও যেতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026
স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

July 6, 2026

Latest News

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa