Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সাইকেল চালিয়ে ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে পদ্মা সেতু দেখলেন ১০১ জন
ঢাকা বিভাগীয় সংবাদ

সাইকেল চালিয়ে ৬০ কিলোমিটার পাড়ি দিয়ে পদ্মা সেতু দেখলেন ১০১ জন

By Saiful IslamJune 22, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর জেলা শহর থেকে সাইকেল চালিয়ে পদ্মা সেতু ভ্রমণ করেছেন ১০১ সাইক্লিস্ট। ‘সোনালি সেতুর শ্যামল ভূমির শরীয়তপুরে আপনাকে স্বাগতম’—এমন স্লোগানে পদ্মা সেতুর ছবি সংযুক্ত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে পদ্মা সেতুর অভিমুখে যাত্রা করেন তারা। সাইকেল আরোহীরা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার (২২ জুন) দুপুর ১২টায় তারা যাত্রা শুরু করেন।
১০১ সাইক্লিস্ট

Advertisement

সাইকেল শোভাযাত্রাটি উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। এতে অংশ নেওয়া সবাই ‘শরীয়তপুর সাইক্লিস্ট’ নামের একটি সংগঠনের সদস্য। শরীয়তপুর শহর থেকে পদ্মা সেতুর দূরত্ব ৩০ কিলোমিটার। আসা যাওয়া মিলিয়ে তারা প্রায় ৬০ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন।

সাইকেল চালিয়ে তারা পদ্মা সেতুর টোল প্লাজা, সংযোগ সড়ক, রেল প্রকল্পসহ সেতু সংশ্লিষ্ট নানা স্থান ঘুরে দেখেন। পরে তারা জাজিরার নাওডোবায় শেখ রাসেল সেনানিবাসের সামনের সড়ক ধরে শরীয়তপুর শহরে ফিরে আসেন।

তাদের কয়েকজন বলেন, এই সেতু শুধু শরীয়তপুরবাসীর নয়, সমস্ত বাঙালি ও বাংলার অদম্য স্বপ্ন। পদ্মা সেতু উদ্বোধন কোটি হৃদয়ের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন। উদ্বোধনের দিন আমাদের সেখানে বাইসাইকেল নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার জন্য সেদিন যাওয়া সম্ভব নয় বলে আজ ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্বপ্নের সেতু এলাকা ঘুরে এলাম।

শরীয়তপুর সাইক্লিস্ট সংগঠনের সমন্বয়ক আবদুল মোতালেব বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন আমাদের সাইকেল শোভাযাত্রা নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কারণে অনুমতি মেলেনি, তাই আজ আমরা সাইকেল শোভাযাত্রা করে এলাম। সত্যিই এই শোভাযাত্রাটি ছিল ভালো লাগার অনুভূতি। তবে ওই দিন যেতে পারলে আরেকটু ভালো লাগতো।’

এ শোভাযাত্রার আয়োজক ছিলেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবাল। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সাহসিকতার কারণেই সম্ভব হয়েছে। আমরা শরীয়তপুরের তরুণরা দেশবাসীকে সোনালি সেতুর শ্যামল ভূমিতে স্বাগতম জানাই।’

বাসর রাতে উধাও নববধূ, স্বামীর জিডি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026

Latest News

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa