Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১০ হাজার টাকা খরচে টমেটো চাষ, লাখ টাকার লাভের আশা
বিভাগীয় সংবাদ রাজশাহী

১০ হাজার টাকা খরচে টমেটো চাষ, লাখ টাকার লাভের আশা

By Shamim RezaNovember 5, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নওগাঁর রানীনগরের কৃষক জহুরুল ইসলাম বাদল কাঁটা বেগুন গাছে গ্রাফটিং কলম করে টমেটো চাষে সফল হয়েছেন। ইতোমধ্যে তার চাষকৃত টমেটো বাজারে বিক্রি শুরু করেছেন। এই পদ্ধতিতে টমেটো চাষে সফল হতে দেখে অনেকেই আগ্রহী হয়েছেন।

টমেটো চাষ

Advertisement

জানা যায়, জহুরুল ইসলাম বাদল উপজেলার একডালা ইউনিয়নের শিয়ালা গ্রামের বাসিন্দা। প্রতি বছর তিনি বিভিন্ন সবজির পাশাপাশি টমেটোও চাষ করে থাকেন। অনলাইনে কাঁটা বেগুন গাছে গ্রাফটিং কলম করে টমেটো চাষ পদ্ধতি দেখে কাঁটা বেগুনের বীজ সংগ্রহ করে তার পৌনে ৮ শতক জমিতে ১০ হাজার টাকা খরচ করে টমেটো চাষ করছেন। টমেটোর বাজারদর ভালো থাকায় লাখ টাকা আয়ের আশা করছেন।

বাদল বলেন, আমি দীর্ঘদিন যাবত সবজি চাষ করে আসছি। অন্যান্য সবজির পাশাপাশি টমেটোও চাষ করি। অনলাইনে কাঁটা বেগুন গাছে গ্রাফটিং পদ্ধতি দেখে এইভাবে চাষে আগ্রহী হই। তারপর বীজ সংগ্রহ করি। প্রথমত কাঁটা বেগুনের বীজ বপনের পর চারার বয়স ১৫ দিন হলে টমেটোর বীজ বপন করতে হয়। এরপর চারার বয়স এক মাস হলে গ্রাফটিং কলম করে এক সপ্তাহ ছায়াযুক্ত স্থানে রাখার পর, পরের এক সপ্তাহ রোদে রাখতে হয়। এরপর জমিতে চারা রোপণ করতে হবে।

তিনি আরো বলেন, এবছর পরীক্ষামূলকভাবে প্রায় পৌনে ৮ শতক জমিতে ৮০০ পিস টমেটো কলম চারা রোপণ করেছি। এই বেগুন গাছ অতি বৃষ্টি, স্যাঁতসেঁতে এবং প্রচন্ড রোদ সহনশীল হওয়ায় গাছের গোড়া নষ্ট হয় না। কলমের প্রায় ৮ মাসের মধ্যেই ফল পাওয়া যায়। রোগবালাই কম হওয়ায় খরচও কম। এই পদ্ধতিতে টমেটো চাষ করতে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতিটি গাছ থেকে প্রায় ৫-৬ কেজি টমেটো পাওয়া যাবে। ইতোমধ্যে টমেটো তুলে বিক্রি শুরু করেছি।

বাদল আরো বলেন, কয়েকদিন আগে ১২০ কেজি টমেটো তুলে বাজারে ১১০-১২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আর গাছে ফলন ভালো থাকলে লক্ষাধিক টাকা লাভের আশা করছি। তবে আগামীতে আরো জমিতে টমেটের চাষ করবো।

ঘরকে মশামুক্ত রাখতে ব্যবহার করুন এক কোয়া রসুন

রানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কৃষক বাদল রানীনগরে এই প্রথম গ্রাফটিং পদ্ধতিতে কলম করে টমেটোর চাষ করেছেন। এই পদ্ধতিতে চাষ করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় এবং গাছের গোড়ায় পচন ধরেনা। ফলে গাছ অনেকদিন বাঁচে। এই পদ্ধতিতে আগাম চাষ করলে কৃষকরা আরো বেশি লাভবান হতে পারবেন। আমরা কৃষকদের সার্বিকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে করবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026
Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa