আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচদিন বন্ধ থাকবে। এ অনুযায়ী, ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো ধরনের শ্রেণিক্রম অনুষ্ঠিত হবে না। এটি বছরের প্রথম বড় ছুটি এবং শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় পঞ্চম ছুটির সময় হিসেবে ধরা হয়েছে।

সরকারি ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। শেষদিন ১৫ ফেব্রুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
গত ২৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সাধারণ ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নির্বাচনের দিন বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে পড়ছে। এর ফলে শিল্পাঞ্চলে টানা পাঁচ দিন এবং অন্যান্য ক্ষেত্রে চার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


