Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৫০ হাজার টাকায় ১২ লাখ টাকা সুদ দিয়েও বাড়িছাড়া কৃষক পরিবার
বরিশাল বিভাগীয় সংবাদ

৫০ হাজার টাকায় ১২ লাখ টাকা সুদ দিয়েও বাড়িছাড়া কৃষক পরিবার

By Saiful IslamFebruary 7, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ৫০ হাজার টাকায় ১০ বছরে ১২ লাখ টাকা সুদ দিয়েছে এক কৃষক পরিবার। এর আগে সুদের কারবারি মহাজন ওই পরিবারের জমি থেকে আমন ধান কেটে নিয়েছেন। এতেও ক্ষান্ত হননি মহাজন। ওই কৃষকের বসতবাড়িতে হামলা চালিয়ে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে ভয়ে ভিটেমাটি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি।

৫০ হাজার টাকায় ১২ লাখ টাকা সুদ

Advertisement

ওই কৃষক হলেন পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের মানখাম গ্রামের জয়ন্ত বিশ্বাস (৩৫)। মঙ্গলবার পৌরশহরে সংবাদ সম্মেলনে মহাজনের নির্যাতনের অভিযোগ করেন তিনি ও তাঁর পরিবার।

জয়ন্ত বিশ্বাস জানান, ওই গ্রামের বাসিন্দা জালাল হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের (সুদি কামাল) কাছ থেকে ১০ বছর আগে ৫০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। তিন বছর আগে জমিজমা বিক্রি করে সুদ-আসলে প্রায় ১২ লাখ টাকা পরিশোধ করেন। তিন বছর পর আবারও ৩ লাখ টাকা দাবি করেন কামাল। টাকা দিতে না পারায় বসতবাড়িতে হামলা করেন মহাজন ও তাঁর ভাই রফিক। তাঁদের অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে চার মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন জয়ন্ত। কিন্তু শেষ রক্ষা হয়নি। এক মাস আগে ৪০ কড়া জমির ধান কেটে নিয়ে গেছেন কামাল ও তাঁর পরিবারের লোকজন।

জয়ন্ত বিশ্বাসের মা কানন বিশ্বাস বলেন, যে জমি আছে, তা বিক্রি করে সুদের টাকা দিয়েছি। এখন আমরা বাড়িছাড়া। আমাদের কিছু নেই। যে ভিটা আছে, তাতেও থাকতে পারছি না। কামাল আরও টাকা চায়। দিতে না পারায় আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে। অকথ্য ভাষায় গালাগাল করে। আমার ছেলেকে মারার হুমকি দেয়। তাই ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে মেয়ের বাড়িতে উঠেছি।

এদিকে অত্যাচার নির্যাতনের কথা সাংবাদিকদের জানানোর কারণে জয়ন্ত বিশ্বাসের বোনের ছেলে আশিসকে মোবাইল ফোনে হুমকিও দিয়েছেন সুদি কামাল। হুমকির ফোন রেকর্ডে কামালকে বলতে শোনা যায়, ‘সাম্বাদিক আমার কী করবে। আমি কোনো সাম্বাদিক মানি না। আমি সাম্বাদিক মারি। সাম্বাদিক আমার কাছে পাঠিয়ে দিস।’

অভিযোগের বিষয়ে কামাল হাওলাদার মোবাইল ফোনে বলেন, ‘জমি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। সাক্ষী আছে। এহন আমারে জমির দলিল দিতে হবে। কেউ ওদের রক্ষা করতে পারবে না।’

এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa