Fire20191021111623

Advertisement

গাজীপুর প্রতিনিধি : জীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কেয়া কম্পোজিট কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকাল ৮টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন।

কাশিমপুর ডিবিএল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে কেয়া কম্পোজিট কারখানার সুতার গুদামে আগুন লাগে।  খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।  পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের আরো ৫ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।  প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।  আগুনে গুদামে থাকা সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google