জুমবাংলা ডেস্ক : বান্দরবানে সুলভ মূল্যে সয়াবিন তেল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতি এবং রূপচাঁদা সয়াবিনের সহযোগিতায় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সয়াবিন তেল

Advertisement

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, মুদির দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, সম্পাদক বিমল কান্তি দাশসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় পার্বত্যমন্ত্রী বলেন, যখন সারাদেশে ব্যবসায়ীরা বিভিন্ন সিন্ডিকেট করে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে, ঠিক তখনই বান্দরবানে মুদি দোকানের ব্যবসায়ীরাই এগিয়ে এসেছে সাধারণ মানুষের পাশে। আশা করছি আগামীতেও তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সারাদেশে যখন তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে অসাধু ব্যবসায়ীরা তেলের অবৈধ মজুদে ব্যস্ত, সেখানে বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির এমন উদ্যোগ প্রশংসার দাবীদার। যেখানে সরকার তেলের বাজার মূল্য ২০৫ টাকা নির্ধারণ করেছে সেখানে বান্দরবানের মুদি ব্যবসায়ীরা ১৩০ টাকা লিটারে ১৩৬০ জনের মাঝে সয়াবিন তেল বিক্রয় করছে। আমরা আশা করছি আগামীতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ বলেন, আমরা বান্দরবান বাজার মুদি দোকান ব্যবসায়ী সমবায় কল্যাণ সমিতি এবং রূপচাঁদা সয়াবিনের সহযোগিতায় আজকে বান্দরবানের পৌর এলাকায় ১৩০ টাকা লিটারে জনপ্রতি ২ লিটার করে ১৩৬০ জনের মাঝে ২৭২০ লিটার সয়াবিন তেল বিক্রয় করছি। যদিও বা সারাদেশে সরকারি ভাবে তেলে দাম নির্ধারণ করা ২০৫ টাকা।

স্বামীকে নয়নতারা যত কোটি রুপির উপহার দিলেন

আমরা সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগকে কাজে না লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা। আমরা আগামীতেও বান্দরবানের প্রতিটা জনসাধারণের সুবিধা অসুবিধায় সব সময় পাশে থাকবো। তিনি বলেন, আজকে ২৭২০ লিটার তেল বিক্রয় করছি। আমাদের চেষ্টা থাকবে আগামীতে আরও কিছু পরিমাণের তেল জনসাধারণের জন্য ভর্তুকি দিয়ে বিক্রয় করবো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.