Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কেশরিতা এলাকার ফ্যান কারখানায় অগ্নিকান্ডে নিহতের ঘটনায় গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা হয়েছে। ওই অগ্নিকাণ্ডে নিহত রাশেদের পিতা কামাল হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, ৫ জনের নাম উল্লেখ করে এবং দুইজন অজ্ঞাতসহ মোট ৭ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার রাতে কেশোরিতা এলাকার লাক্সারী ফ্যান কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং আরো দুই শ্রমিক দগ্ধ হয়। এ ঘটনায় তদন্তে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে লাশগুলো তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময় লাশ দাফন ও সৎকার করার জন্য কারখানার পক্ষ থেকে ২০হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা নিহতের স্বজনদের দেয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google