আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি। সব আসনের ফল না আসলেও, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের বাধা পেরিয়ে গেছে দলটি। এর মধ্য দিয়ে পতন হলো ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।

ক্ষমতাচ্যুত কনজারভেটিভ

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্টে মোট ৬৫০টি আসনের মধ্যে ফল ঘোষণা বাকি আছে আর মাত্র ১৩২টির।

দেশটিতে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের ৩২৬ আসন প্রয়োজন হলেও, লেবার পার্টি এরইমধ্যে ৩৬০টি আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র ৮০টি আসন। বাকি আসন জিতেছে অন্যান্য দলগুলো।

এদিকে, ভোট গণনা শেষ না হলেও, এরইমধ্যে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নিজ আসন থেকে সদ্য নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুনাক। তিনি বলেন, এটি তার দলের জন্য একটি ‘কঠিন রাত’ ছিল।

সমর্থন দেয়ার জন্য সুনাক তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, তিনি জনগণকে সেবাদান অব্যাহত রাখতে উন্মুখ।

এসময়, লেবার জিতেছে বলে জানান ঋষি সুনাক। দলটির নেতা কেয়ার স্টারমারকে অভিনন্দন জানাতে তিনি ফোন করেছিলেন বলেও উল্লেখ করেন।

মুখে কী লাগিয়ে কালো থেকে ফর্সা হলেন কাজলকন্যা

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ১৪ বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টি এবার বিশাল ব্যবধানে পরাজিত হলো। জরিপের তথ্য অনুযায়ী, লেবার পার্টি ৪১০টি আসনে জয় পেতে পারে। আর কনজারভেটিভ পার্টি পেতে পারে ১৩১টি আসন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.