জুমবাংলা ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে প্রায় ১৫ ফুট লম্বা আরো একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন অফিসের কাছে ছেড়ে দেওয়া হয়।
১৫ ফুট লম্বা অজগর

Advertisement

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের বাসিন্দা হায়দার আলীর বাড়ির মুরগির খোপ থেকে বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যরা ধরেন বিশাল এই অজগরটি।

এর আগে গত বুধবার (১ জুন) উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন ঘেঁষা সোনাতলা গ্রামের আ. রাজ্জাক হাওলাদারের মুরগির খোপ থেকে ১২ ফুট লম্বা এবং প্রায় ১৬ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছিল।

অজগরটি তিনটি রাজহাঁস ও একটি পাতিহাঁস খেয়েছিল।

বনবিভাগ সূত্রে জানা যায়, অজগরটি হায়দার আলীর মুরগির খোপে হানা দিয়ে একটি মুরগি খেয়ে ফেলে। টের পেয়ে বনবিভাগকে খবর দেন বাড়ির কর্তা। পরে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের সহায়তায় অজগরটি ধরে ধানসাগর ফরেস্ট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. আবদুস ছবুর বলেন, উদ্ধার করা অজগরটি লম্বা ১৫ ফুট এবং ওজন প্রায় ২০ কেজি হবে। অজগরটি সন্ধ্যা ৬টার দিকে বনে অবমুক্ত করা হয়েছে।

তিন দিন ধরে হাসপাতালের সামনে ছেলের খোঁজে কাঁদছেন বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.