জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় যুবকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে অন্তত ১৫টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে শনিবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত সদর উপজেলার সিন্দুরউড়া গ্রামে কয়েক দফা এ হামলা হয়।

Advertisement

সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের নির্দেশে ৪০/৫০ জনের একটি দল এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার লোকজন। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতংক বিরাজ করছে।

হামলার শিকার লোকজন জানান, শুক্রবার বিকেলে কালিসীমা খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে সিন্দুউড়া গ্রামের উম্মত আলী গোষ্ঠীর সোহেল মিয়ার ছেলে মুস্তাকিমের সঙ্গে একই গ্রামের কিমুদ্দি গোষ্ঠীর আতাউল্লার বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।

আতাউল্লাহ সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের চাচাতো ভাই। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে যুবলীগ নেতা আলী আজমের নির্দেশে ৪০/৫০ জনের একটি দাঙ্গাবাজ দল দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে উম্মত আলী গোষ্ঠীর সাবেক মেম্বার কুদ্দুস মিয়া, সোহেল মিয়াসহ ওই গোষ্ঠীর অন্তত ১৫টি ঘরবাড়িতে হামলা চালায়। এসময় দা দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে ভাঙচুর করে ঘরের বেড়া, দরজা ও জানালা। লুট করে নিয়ে যায় স্বর্ণালংকার, নগদ টাকা, গবাদি পশুসহ বিভিন্ন মালামাল। ঘটনার পর থেকে ওই গোষ্ঠীর পুরুষরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।

তবে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ওই গোষ্ঠীর লোকজন আমার ভাইসহ ৫ জনের উপর হামলা করে গুরুতর আহত করেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনাস্থলে সদর মডেল থানার এস.আই আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। পরবর্তী অনাকাঙ্খিত ঘটনা রোধে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.