জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় মাটি খুঁড়ে ১৫টি কোরআন উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামের আবাসন প্রকল্পের কাজ করার সময় কোরআনগুলো পাওয়া যায়।

কুরআন

Advertisement

স্থানীয়রা জানান, আবাসন প্রকল্পের নতুন ঘর নির্মাণের কাজ শুরু চলছিল। প্রকল্পের আওতায় নতুন ঘর নির্মাণের জন্য পুরাতন ঘরগুলো ভেঙে মাটি সরানো হচ্ছিল। মাটির খুঁড়ার সময় কয়েকটি কাপড়ে মোড়ানো ব্যাগ পাওয়া যায়। পরে কৌতুহলবশত এসব খুলে দেখেন স্থানীয়রা। দেখা যায় ওই ব্যাগগুলোতে ছিলো ১৫টি কোরআন শরীফ। পরে তারা স্থানীয় মসজিদের ইমামকে খবর দিলে তিনি এসে কোরআনগুলো মসজিদে রেখে দেন।

স্থানীয় মসজিদের ইমাম জানান, উদ্ধার করা পবিত্র কোরআনগুলো অনেক পুরাতন। তবে ১৫টি কোরআনের মধ্যে ১৪টি ভালো রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা ইউএনও শেখ মেহেদী ইসলাম জানান, ১৫টি কোরআন উদ্ধারের খবর শুনে ঐ এলাকায় যান তিনি। এ সময় কোরআনগুলো স্থানীয় মসজিদেসহ আশপাশের মসজিদে পড়ার জন্য বলা হয় বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.