জুমবাংলা ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ের খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নে এ বিয়ে হয়।
বিয়ে

Advertisement

স্থানীয় সূত্র জানায়, তরুণী খালার বাড়ি ওই কিশোরের বাড়ির পাশে। সাড়ে তিন বছর আগে সেখানে বেড়াতে এলে মেয়েটির সঙ্গে ছেলেটির যোগাযোগ শুরু হয়। এরপর মোবাইলে দুজনের কথা হতো। এভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। এক পর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে কিশোর কৌশলে সটকে পড়ার চেষ্টা করে। তাই উপায় না দেখে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন মেয়েটি।

ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথায় চলে যায়। রাত আড়াইটার দিকে মাতব্বরদের নিয়ে দুপক্ষের পরিবারের সদস্যরা সালিশে বসে বিয়ের সিদ্ধান্ত নেন।

এ সময় সেখানে বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল উপস্থিত ছিলেন। তিনি বলেন, এক লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ের সিদ্ধান্ত হয়। চারজন সাক্ষী ও স্থানীয়দের স্বাক্ষরের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘কিশোরের বাড়ি তরুণীর অবস্থানের কথা জানতে পেরে থানা থেকে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কথা বলতে দুই পরিবারের সদস্যদের থানায় থানায় আসতে বলে পুলিশ চলে আসে। পরে কি হয়েছে তারা আর জানায়নি।বিয়ের বিষয়ে আমার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.