Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১৬০ শতক জমিতে তরমুজ চাষ করে লাভ ৭ লাখ টাকা
বরিশাল বিভাগীয় সংবাদ

১৬০ শতক জমিতে তরমুজ চাষ করে লাভ ৭ লাখ টাকা

By Shamim RezaMarch 11, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : বেশি লাভের আশায় আগেভাগেই তরমুজ তোলা শুরু করেছেন কৃষকরা। একইসঙ্গে ভালো দাম পেয়ে অনেক চাষি তরমুজ ক্ষেত বিক্রি করে দিচ্ছেন। এতে অনেকে লাভবান হচ্ছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ গ্রামের কৃষক মিজান হাওলাদার বলেন, ‘১৬০ শতাংশ জমিতে তরমুজের চাষাবাদ করেছি। ১২ লাখ টাকায় ক্ষেত বিক্রি করে দিয়েছি। এতে ৬-৭ লাখ টাকা লাভ হবে।’

তরমুজ

Advertisement

তিনি আরও বলেন, ‘তরমুজের দাম পেয়ে আমি খুশি। কারণ আবহাওয়ার অবস্থা কখন কী হয় বলা যায় না। সবচেয়ে ক্ষতিকর হচ্ছে শিলাবৃষ্টি। এ কারণে আগেভাগে তরমুজ বিক্রি করেছি। কিছু ছোট ছোট তরমুজ রেখে দিয়েছি। একমাস পর বিক্রি করবো।’

একই এলাকার কৃষক বাহাদুর বলেন, ‘৩০০ টাকা শতাংশ হিসাবে ১৬০ শতাংশ জমি লিজ নিয়েছি এক ব্যক্তির কাছ থেকে। ওই জমিতে প্রতি বছর তরমুজ চাষ করে আসছি। এ বছর ওই জমিতে তরমুজ চাষে খরচ হয়েছে দুই লাখ টাকার বেশি। বিক্রি শেষে ৪-৫ লাখ টাকা লাভ হবে। এখন বড় তরমুজ বিক্রি করা হচ্ছে, ছোট তরমুজ ক্ষেতেই থাকছে। ছোট তরমুজ বড় হতে আরও ৩০ দিন সময় লাগবে। সেখান থেকেও যা পাওয়া যাবে তা লাভের অংশ হবে।’

নগরীর পোর্ট রোডের আড়তদার মাহবুব মিয়া জানান, ভোলা ও পটুয়াখালীতে তরমুজের ক্ষেত কিনেছেন। সেখান থেকে পাঁচটি ট্রলারে বিভিন্ন সাইজের প্রায় ৫০ হাজার তরমুজ এসেছে। একটি তরমুজের দাম কৃষক পাচ্ছেন সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত। এরপর শ্রমিক খরচ ও ট্রলার ভাড়া যুক্ত হয়ে আড়তে পৌঁছাতে খরচ বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ট্রলার ও ট্রাকের ভাড়া গত বছরের চেয়ে তিনগুণ বেড়েছে। ফলে গত বছর যে ট্রলারের খরচ ছিল দুই হাজার টাকা তা এ বছর ৫-৬ হাজার টাকা হয়েছে। স্বাভাবিকভাবেই একটি ১০০ টাকার তরমুজে ৩০ টাকা খরচ যুক্ত হচ্ছে ঘাটে এসেই। এরপর পাইকারি বাজারের আড়তদার যখন চকরিয়ার বাজারে তুলছেন তখন দেড় কেজি বা দুই কেজি ওজনের তরমুজের দাম সর্বনিম্ন ৭০ টাকা বৃদ্ধি পাচ্ছে।

পোর্ট রোডের আড়তদার ওমর আলী জানান, প্রতিদিন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে ৫০-৬০টি ট্রলারযোগে তরমুজ আসছে পোর্টরোড খালে। সেখান থেকে ট্রাক ভরে তা চলে যাচ্ছে রাজধানীসহ দেশের বড় বড় শহরে।

ট্রাকচালক আব্দুল মান্নান জানান, তেলের দাম থেকে শুরু করে ট্রাকের জিনিসপত্রের দামও বেড়েছে। সেই হিসেবে টাকা বেশি নেওয়া হচ্ছে কিন্তু লাভ থাকছে না। প্রতিটি ট্রাকে পাঁচ হাজারের অধিক তরমুজ উত্তোলন করা হচ্ছে। সে হিসেবে আটটি ট্রাকে নেওয়া হয়েছে ৪০ হাজারের বেশি তরমুজ।

বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ওসমান বলেন, ‘গত বছর উৎপাদন ভালো হওয়ায় চলতি মৌসুমে ৬৪ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। পটুয়াখালীতে সবচেয়ে ভালো ফলন হয়েছে। তবে বাজারে আসতে আরও দেড় মাস সময় লাগবে। চলতি বছর বিভাগের প্রায় ২০ হাজার কৃষক তরমুজ চাষ করেছেন।’

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা শিউলি আকতার বলনে, ‘চলতি বছর পটুয়াখালীর ২৮ হাজার, ভোলায় ১৮ হাজার ও বরগুনায় ১৫ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। বরিশাল জেলাতেই শুধু তরমুজ চাষ কম। এখানে এক হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। এ বছর ৪৮ হাজার মেট্রিক টন তরমুজের আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।’

ঋতুপর্ণা ঢাকায় এসে ফেরদৌসের সঙ্গে একই বাসাতে থাকলেন

খামারবাড়ি বরিশালের তথ্যমতে, গত মৌসুমে (২০২১-২২) বিভাগের ছয় জেলায় ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবার জেলার তরমুজের আবাদ আরও বেড়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa