জুমবাংলা ডেস্ক : স্বপ্ন দুয়ার খুলছে চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের। ১৬ কিলোমিটার উড়াল সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী মে মাসেই। এটি চালুর ফলে বন্দর কেন্দ্রিক যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের পাশাপাশি বিনিয়োগ ও কানেক্টিভিটি বাড়বে বন্দর নগরীকে ঘিরে।

bridge

Advertisement

সংশ্লিষ্টরা জানান, সবুজ আর পাহাড়ের বুক চিরে চট্টগ্রামের ওপর দিয়ে গেছে মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। স্বপ্ন জাগাচ্ছে নগর ও বন্দর কেন্দ্রিক যানজট কমিয়ে যোগাযোগ খাতে বড় পরিবর্তনের। ইতোমধ্যে গত ১৪ নভেম্বর স্বপ্নের উড়ালসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নগরবাসীর অপেক্ষা এ দীর্ঘপথ পাড়ি দেয়ার। এ দীর্ঘ আকাশ পথটির নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে ৪ হাজার কোটি টাকা।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১৪টা র‌্যাম্প আছে। এগুলো পর্যায়ক্রমে আমরা চালু করব। যেটা যখন শেষ হবে, আবার আমরা চালু করব; যাতে মানুষ দ্রুত এর সেবাটা নিতে পারে।

সিডিএ জানায়, নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লালখান বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার এ উড়াল সড়কের টোল হারের প্রস্তাবনা দেয়া হয়েছে। যেখানে প্রাইভেট কারকে ৮০, বাস ২০০ থেকে ২৮০ আর ট্রাককে গুণতে হবে ২০০ থেকে সাড়ে ৪০০ টাকা। তবে চলবে না মোটরসাইকেল। এটি আমূল পরিবর্তন ঘটাবে যোগাযোগ খাতে।

নগর পরিকল্পনাবিদের স্থপতি আশিক ইমরান বলেন, উড়াল সড়কটি শুধু এয়ারপোর্টকে কানেক্ট করবে তা না, এটা শহরের অনেকগুলো জায়গাকে সংযুক্ত করবে। এটা নিঃসন্দেহে একটি ভালো প্রকল্প; সময় অনুযায়ী এখন আমরা বাস্তবায়ন চাই।

পুরোপুরি কাজ শেষ হলেও চলছে নিরাপত্তা, লাইট ও ক্যামেরার কাজ। ১৪টি র‌্যাম্পের মধ্যে দুটির কাজ শেষ। অন্যগুলো পর্যায়ক্রমে চালু হবে। এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেলের হয়ে কানেক্টিভিটি বাড়াবে দক্ষিণের সঙ্গে। বিনিয়োগের পাশাপাশি চট্টগ্রাম নগরীর মধ্যে সংযোগ বাড়বে বলে জানান এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম।

সবচেয়ে সুন্দর হাতের লেখা, হার মানাবে কম্পিউটারের ফন্টকেও

তিনি বলেন, মিরসরাইয়ে ইকোনমিক জোন (এমইজেড) হচ্ছে। সেখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। সেখানে যদি ব্যবসায়ীরা যেতে পরেন, এর সুফল কিন্তু পুরো জাতি পাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.