Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক টাইফুন ‘রাই’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, ৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক

টাইফুন ‘রাই’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, ৩৩ জনের মৃত্যু

By জুমবাংলা নিউজ ডেস্কডিসেম্বর 19, 2021Updated:ডিসেম্বর 19, 20212 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ‘সবচেয়ে শক্তিশালী’ ‘রাই’র তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফিলিপাইনের কিছু এলাকা। দেশটির মধ্য এবং দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড় ইতোমধ্যেই ৩৩ জনের মৃত্যু হয়েছে।

টাইফুন ‘রাই’র তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, ৩৩ জনের মৃত্যু
ছবি সংগৃহীত
Advertisement

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে আলজাজিরা।

উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটির সেনা ও জরুরি সেবা বিভাগের ১৮ হাজারের বেশি সদস্য।

টাইফুনের প্রভাবে দেশের বেশির ভাগ প্রদেশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। একই পরিস্থিতি টেলিযোগাযোগ ব্যবস্থারও।

ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ১৯৫ কিলোমিটার বেগের এই ঘূর্ণিঝড় সাম্প্রতিককালে ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিল বলে আবহাওয়া অফিস জানায়।

শুক্রবার রাতে দক্ষিণ চীন সাগরের দিকে চলে যায় ঘূর্ণিঝড়টি। ঝড়ের আগে কমপক্ষে তিন লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছিল।

এখন পর্যন্ত ৩৩ জনের প্রাণহানির খবর দিয়েছে প্রশাসন। তাদের বেশির ভাগই বিধ্বস্ত ঘর এবং উপড়ে পড়া গাছ চাপায় মারা গেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে বেশির ভাগ ঘরবাড়ি। উড়ে গেছে বহু ভবনের ছাদ।

ঘূর্ণিঝড়টি দেশের যে দ্বীপটিতে সবার আগে আছড়ে পড়েছিল, সেই দিনাগাটের পরিস্থিতি ভয়াবহ। বিদ্যুৎ বিভ্রাট এবং যোগাযোগ ব্যবস্থা ধসে পড়ার জেরে সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে দ্বীপটির গভর্নর আর্লিন ব্যাগ-আও প্রদেশটির সরকারি ওয়েবসাইটে লিখেছেন, ‘দ্বীপটি পুরো মাটিতে মিশে গেছে।’

ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানায়, দিনাগাটের হাসপাতালগুলো প্রত্যেকটিই ক্ষতিগ্রস্ত। দ্বীপের বাইরে যাওয়ায় ব্যবহৃত যানগুলো আর পানিতে নামানোর অবস্থায় নেই। দ্বীপটির ৯৫ শতাংশ বাড়ির ছাদ উড়ে গেছে।

প্রতিবেশী দ্বীপ শিয়ারগাও’র অবস্থাও ভয়াবহ। বোহোল প্রদেশেও ঘূর্ণিঝড়ের বড় ধরনের প্রভাব পড়েছে।

প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে জানান, করোনা মহামারী মোকাবিলায় দেশের আপৎকালীন তহবিলের বেশির ভাগই খরচ হয়ে গেছে। এই সময়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব প্রশাসনকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।

প্রদেশগুলোতে সাহায্য পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রেমিকার জন্য দামি উপহার কিনতে এ কী কাণ্ড ঘটালেন যুবক!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

জুন 17, 2026
Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

জুন 17, 2026
অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

জুন 17, 2026
Latest News
Cat

ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার

Kadim

দুই ভাইয়ের এক স্ত্রী! জোরপূর্বক বিবাহ ও নির্যাতন

অভিবাসী

একদিনে ৭১০ অভিবাসীর আগমন, ইংলিশ চ্যানেল পাড়ি নিয়ে নতুন চাপে যুক্তরাজ্য

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

নামাজ

ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

হরমুজ

ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও কেন স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল?

সহায়তা

‘যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইসরায়েল টিকে থাকত না’

oil-barrels-ai

তিন মাসে প্রথমবার ৮০ ডলারের নিচে নামল তেল

ভূমিকম্পে কাঁপল চীন

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa