Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিমানের ওজন কমাতে ১৯ যাত্রী বাদ
আন্তর্জাতিক

বিমানের ওজন কমাতে ১৯ যাত্রী বাদ

By Saiful IslamJuly 10, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের লানসারোতে বিমানবন্দরে উড্ডয়নের অপেক্ষায় ছিল যুক্তরাজ্যভিত্তিক বাজেট (সাশ্রয়ী) এয়ারলাইনস ইজিজেটের এক বিমান। গন্তব্য যুক্তরাজ্যের লিভারপুল। কিন্তু যাত্রায় বাদ সাধে বিমানের অতিরিক্ত ওজন! আকাশে উড়তে শেষ পর্যন্ত ১৯ জন যাত্রীকে রেখেই গেছে ফ্লাইটটি। ঘটনাটি গত ৫ জুলাইয়ের।

বিমানের ওজন কমাতে ১৯ যাত্রী বাদ

Advertisement

এয়ারলাইনস কর্তৃপক্ষ বলেছে, খারাপ আবহাওয়া ও বিমানের অতিরিক্ত ওজনের কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়। রাত ৯টা ৪৫ মিনিটে লিভারপুল শহরের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল ফ্লাইটটির। কিন্তু শেষ পর্যন্ত বেজে যায় রাত সাড়ে ১১টা। ১৯ জন যাত্রী স্বেচ্ছায় নেমে যাওয়ার পরই শুধু তা সম্ভব হয়।

এক ভিডিওতে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, ‘আজ আমাদের সঙ্গে উড্ডয়নের জন্য আপনাদের ধন্যবাদ। তবে আপনারা সংখ্যায় একটু বেশি হওয়ায় বিমানের ওজন অনেক বেড়ে গেছে। ভারী বিমান, লানসারোতের ছোট রানওয়ে ও হালকা বাতাস আমাদের যাত্রার জন্য উপযোগী নয়। প্রতিকূল আবহাওয়া ও বিমান খুব ভারী হয়ে যাওয়ায় এই মুহূর্তে আমরা যাত্রা করতে পারছি না।

সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো বিমানের ওজন কিছুটা কমানো।’
এরপর পাইলট মোট ২০ জন যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ জানান। তিনি জানান, রাজি হওয়া প্রতি যাত্রীকে সর্বোচ্চ ৫০০ ইউরো প্রণোদনা দেবে ইজিজেট এয়ারলাইনস।

এক বিবৃতিতে ইজিজেটের মুখপাত্র বলেন, ‘অবশেষে ১৯ যাত্রী স্বেচ্ছায় বিমান থেকে নেমে যান। নিরাপত্তার জন্য সব এয়ারলাইনসেই ওজনের সীমাবদ্ধতা রয়েছে। এই পরিস্থিতিতে বিমানের ওজন কমানো একটি নিয়মিত প্রক্রিয়া।’

মুখপাত্র আরো বলেন, ‘এই ধরনের ঘটনায় আমরা যাত্রীদের স্বেচ্ছায় বিমান থেকে নেমে যাওয়ার অনুরোধ করি এবং বিনা মূল্যে পরবর্তী ফ্লাইটে যাত্রার প্রস্তাব দেই। এ ক্ষেত্রেও তা-ই ঘটেছে।’ সূত্র : এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

July 5, 2026
আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

July 5, 2026
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026

Latest News

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa