Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ৫৯ বছরের উর্বশীকে ভেঙে ফেলা হচ্ছে
বিভাগীয় সংবাদ রংপুর

৫৯ বছরের উর্বশীকে ভেঙে ফেলা হচ্ছে

By Saiful IslamSeptember 25, 2022Updated:September 25, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‌‌উর্বশী শব্দের অর্থ ‘সুন্দরী’ বা ‘অনন্ত যৌবনা অপ্সরা।’ তবে সিনেমা হলের ক্ষেত্রে বোধ হয় এই অর্থটি সঠিক নয়। কারণ এবার ভেঙে ফেলা হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫৯ বছরের পুরোনো সিনেমা হল ‘উর্বশী।’ এই স্থানে গড়ে উঠবে আধুনিক সিনেপ্লেক্সসহ ছয় তলা বাণিজ্যিক ভবন।
উর্বশী সিনেমা হল

Advertisement

একসময় গ্রাম-বাংলার মানুষের বিনোদনের অন্যতম উৎস ছিল সিনেমা। ফলে ফুলবাড়ীর উর্বশী হলে ঢাকার সঙ্গে তাল মিলিয়ে মুক্তি পেত নতুন সিনেমা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ ছুটে আসত উবর্শীতে, সিনেমা দেখতে। যদিও বর্তমানে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে এ সিনেমা হল।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৬৩ সালে ফুলবাড়ীর সাবেক চেয়ারম্যান নূরুল হুদা উর্বশী সিনেমা হল চালু করেন। পরে কয়েক দফায় এই সিনেমা হলের সংস্কার করা হয়। সাজানো হয় নতুন ভাবে। আর এখন তা ভেঙে নতুন করে আধুনিক সিনেপ্লেক্সের আদল দেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমা হলের মালিক ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম মতি।

তিনি বলেন, ‘প্রথমদিকে হলটি অন্য স্থানে ছিল। ১৯৭৪ সালে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে হলটি নতুন করে নির্মাণ করা হয়। ১২০০ আসনের হলটি ১৯৯৫ সালে ঢাকার মধুমিতা সিনেমা হলের ডিজাইনার হানিফ সাহেবকে দিয়ে সাজানো হয়। বাবা মারা যাবার পর আমি হলটির দায়িত্ব পাই। বর্তমানে হল বন্ধ।’

তিনি আরও বলেন, ‘উর্বশী ভেঙে মার্কেট করা হবে। নিচে শপিংমল এবং উপরে ফুডকোর্ট, কনভেনশন সেন্টার, উন্নত মানের আবাসিক হোটেলসহ ১৫০ আসনের একটি এবং ১০০ আসনের একটি মোট দুটি সিনেপ্লেক্স থাকবে। এখন আগের মতো ১২০০-১৪০০ আসনের সিনেমা হল করে লাভ নেই। হাতের মুঠোয় মোবাইল থাকায় দর্শকরা ঘরে বসে অনেক কিছুই দেখতে পাচ্ছেন।’

আগের মতো দর্শক কি সিনেমা হলমুখী হবে? এই প্রশ্নে উত্তরে খুরশিদ আলম মতি বলেন,‘নতুন আদলে করলে আগের মতো দর্শকের প্রয়োজন নেই। সিনেপ্লেক্স দুটিতে আসন থাকবে ২৫০টি। এখন সিনেমার দর্শক কমেনি, তবে রুচির পরিবর্তন এসেছে।’

তিনি জানান, সিনেপ্লেক্স দুটি এমনভাবে গড়ে তোলা হবে যাতে শুধু ফুলবাড়ী নয়, আশপাশের উপজেলার দর্শকরাও যেন উর্বশীতে সিনেমা দেখতে আসে। খুরশিদ আলম মতি বলেন, ‘বর্তমান বিশ্বে এক ছাদের নিচে একাধিক সিনেমা হল বা স্ক্রিন নিয়ে সিনেমা ব্যবসা চলছে। আমরাও সেরকম চেষ্টা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa