জুমবাংলা ডেস্ক : ক্রমেই আম উৎপাদনে উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিতি লাভ করছে নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানী হচ্ছে নওগাঁর আম। এরই ধারাবাহিকতায় জেলায় চলতি বছর ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। উল্লেখিত বাগান থেকে চলতি বছর ৩লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যারা গড় বাজার মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।

আম

Advertisement

নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন নওগাঁ’র কয়েকটি উপজেলায় ক্রমাগত আম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁ’র আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিতে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ ১২.৬০ মেট্রিক টন।

প্রকারভেদে আম উৎপাদনকৃত বাগানের পরিমাণ হচ্ছে নাগ ফজলী ৯৪০ দশমিক ৭৫ হেক্টর, ল্যাংড়া ১ হাজার ৫৫৯ হেক্টর, ফজলী ১হাজার ৪২০ হেক্টর, আম্রপালি ১৮ হাজার ৩১৩ দশমিক ৫০ হেক্টর, গোপালভোগ ৬৪৬ হেক্টর, খিরসাপাত ১ হাজার ৩৮৮ হেক্টর, বারী-৪ জাতের আম ২ হাজার ২৬২ দশমিক ৫০ হেক্টর, বারী-১১ জাতের আম ৩৫ হেক্টর, মল্লিকা ৪৪ হেক্টর, কাটিমন ১৩৮ দশমিক ২৫ হেক্টর, গৌড়মতি ১৪১ দশমিক ২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা জাতের আম ৩৪ দশমিক ৫০ হেক্টর, বানানা ম্যাংগো ১১৩ দশমিক ২৫ হেক্টর, আশ্বিনা জাতের আম ২ হাজার ৩২৬ হেক্টর, কুমড়াজালি জাতের আম ১৩ হেক্টর এবং গুটি আম বা স্থানীয় জাতের আম ৬২৫ হেক্টর। কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এ বছর উল্লেখিত বাগান থেকে ৩ লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে।

চল্লিশের পর মেয়েরা গোপনে কি করেন জানালেন বিদ্যা বালান

বর্তমান বাজার দর অনুযায়ী জেলায় উৎপাদিত আমের মোট মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.