জুমবাংলা ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে দুই হাত প্রস্থের পাঁচ তলা ভবন। প্রথম দেখায় মনে হবে কোনো দেওয়াল বা পিলার। ভবনটি দেখতে প্রতিদিন ভিড় করছে দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। এটির অবস্থান দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে। স্থানীয়রা এটার নাম দিয়েছে টুইন টাওয়ার। ভবনটির মালিক জাকির হোসেন আমেরিকা প্রবাসী ছিলেন।

Dawal

Advertisement

জনপ্রিয়তার কারণে ভবনের নতুন নাম হয়েছে ভাইরাল মার্কেট। এখানে রয়েছে দোকান, অফিস স্পেস ও আবাসিক ব্যবস্থা। সরেজমিনে দেখা যায়, দুই শতক জমির ওপর ভবনটি অবস্থিত। পথের জন্য দুই পাশের কিছু জমি ছেড়েছেন। বাকি জমিতে গড়ে তুলেছেন পাঁচ তলা ভবন।

ভবনের পূর্ব দিকের প্রস্থ দুই হাত আর পশ্চিম দিকের আট হাত। দৈর্ঘ্য ২৮ হাত। সরু পাশে রয়েছে সিঁড়ি। সিঁড়ির নিচে গুদাম। নিচ তলায় সেলুন ও কনফেকশনারির দোকান আছে। দোতলায় করা হয়েছে অফিস স্পেস। তৃতীয় ও চতুর্থ তলায় আবাসিক ব্যবস্থা।

সেখানে একটি রুমের কোণে কিচেনও আছে। এ ব্যতিক্রম ভবনের নক্সা করেছেন প্রকৌশলী শরীফুল ইসলাম হিরণ। ভবনের ব্যবসায়ী তাকওয়া কনফেকশনারির মোশারফ হোসেন ও কানন হেয়ার কাটিংয়ের রাজীব পাল বলেন, প্রতিদিন এখানে মানুষ ভিড় করেন। পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত বলেন, দিন দিন আমাদের জমি কমছে। তাই কম জমিতে টেকসই ভবন নির্মাণ প্রয়োজন।

এ ভবনটি সময়ের চাহিদা মিটিয়েছে। মালিকপক্ষ ও প্রকৌশলীকে ধন্যবাদ। ভবন মালিকের ছেলে সাইদ মুন্সী বলেন, আমরা যখন নির্মাণকাজ শুরু করেছি তখন অনেকে হাসাহাসি করেছে। কেউ কেউ বলেছেন এটা কি ভবন! নির্মাণের পর সবাই বিস্ময় প্রকাশ করেছেন।

অনলাইনে যেভাবে জানা যাবে এইচএসসির ফল

অনেকে দূর-দূরান্ত থেকে দেখতে আসছেন। প্রকৌশলী শরীফুল ইসলাম হিরণ বলেন, মালিকপক্ষ সময় দিলে ভালো কিছু করা সম্ভব। ভবনটি দেখে অনেকে প্রশংসা করছেন। পরিবেশ ও সময় উপযোগী কাজ অব্যাহত রাখার চেষ্টা করব।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.