Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দুই বছর ধরে বন্ধ মডেল মসজিদের নির্মাণ কাজ
খুলনা বিভাগীয় সংবাদ

দুই বছর ধরে বন্ধ মডেল মসজিদের নির্মাণ কাজ

By Shamim RezaJanuary 27, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে যশোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ। পাইলিংয়ের সময় বাসভবনে জার্কিং হওয়ায় কাজ বন্ধ করে দেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার। এরপর ঠিকাদার প্রতিষ্ঠান আর কাজ করেনি। সেখানে এখনো পড়ে আছে নির্মাণ সামগ্রী।

মডেল মসজিদের নির্মাণ

Advertisement

যশোর গণপূর্ত বিভাগের তথ্য মতে, সরকার মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় যশোরের আটটি উপজেলা শহরে ও জেলার পৌর এলাকায় মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়। এতে মোট ব্যয় ধরা হয় ১১৫ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৯৫ টাকা। ধর্মীয় ঐতিহ্য বজায় রেখে আধুনিক মানের এসব মসজিদ উপজেলা পর্যায়ে তিনতলা ও পৌর শহরে চারতলা বিশিষ্ট হবে। এরই অংশ হিসেবে ১২ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার ১৫০ টাকা ব্যয়ে যশোর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত হয়। কার্যাদেশ পেয়ে সেখানে কাজ শুরু করেছিলেন ঠিকাদার নুর হোসেন। কিন্তু পাইলিংয়ের সময় শব্দ ও পাশে সদর উপজেলার নির্বাহী অফিসারের বাসভবনে জার্কিং (কম্পন) হওয়ায় কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন সেসময়ের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার।

উপজেলা পরিষদ চত্বরের পাশের চা দোকানদার মামুন হোসেন বলেন, ‘দুই বছর আগে যখন পাইলিংয়ের কাজ শুরু হয় তখন উপজেলা পরিষদ কেঁপে উঠতো। দোকানের মালামাল পড়ে যেত কাঁপনিতে। এরপর কাজ বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ঠিকাদার পাইলিংয়ের জন্য আনা ভীম গুলো রেখে অন্যান্য মালামাল নিয়ে চলে যান।’

তিনি আরও বলেন, ‘এই মসজিদের কাজটি দ্রুত শুরু করা উচিৎ। আমরা এখনো পুরাতন মসজিদে নামাজ আদায় করি। নতুন মসজিদটি চালু করা গেলে মুসুল্লিদের চাপ সামাল দেওয়া সহজ হতো।’

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, ‘পাইলিংয়ের সময় মনে হতো ভূমিকম্প হচ্ছে। উপজেলা পরিষদের আশপাশের এলাকাও কেঁপে উঠতো। আমার দাবি উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে পাইলিংয়ের কাজ দ্রুত শুরু করা হোক এবং সরকারের মহতি উদ্যোগে গতি ফিরুক। পাশাপাশি একটি দৃষ্টিনন্দন মসজিদে নামাজ আদায় করতে পারলে আমাদের ভালো লাগবে।’

জানতে চাইলে ঠিকাদার নুর হোসেন বলেন, ‘কার্যাদেশ পেয়ে দুই বছর আগে কাজ শুরু করেছিলাম। দরপত্রে কোথাও পাইলিং করে ভবন নির্মাণ করতে হবে উল্লেখ নেই। ধর্মীয় প্রতিষ্ঠানের কথা চিন্তা করে তিনতলা ভবনের জন্য ডিজেল হ্যামার মেশিন দিয়ে পাইলিং করছিলাম। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে কম্পন হচ্ছে অযুহাতে কাজ বন্ধ করে দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘পরবর্তীতে প্রেসার হ্যামার মেশিনের মাধ্যমে পাইলিং করতে বলা হয়েছে। তবে সেটার চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি। এটা নিয়ে সংশ্লিষ্টদের আগ্রহের ঘাটতি আছে। ফলে কাজ বন্ধ রয়েছে।’

যশোর গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী (সিভিল) তরিকুল ইসলাম বলেন, ‘পাইলিং করার সময় সামান্য জার্কিং হয়। এতে অসুবিধা হওয়ার কথা না। এরপরও আপত্তি ওঠায় কাজ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ডিজাইন চেঞ্জ করা হয়েছে। প্রেসার হ্যামার মেশিন ব্যবহার করে পাইলিং করার জন্য অনুমোদন পেতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। অনুমোদন পেলে ঠিকাদারকে কাজ করতে বলা হবে।’

‘পাঠান’ এর কিছু অজানা তথ্য, যা আপনি জানতেন না

যশোর সদর উপজেলার বর্তমান নির্বাহী অফিসার অনুপ দাশ বলেন, ‘শুধু নির্বাহী অফিসারের বাসভবন না, উপজেলা পরিষদের অন্যান্য ভবনগুলোও কাঁপছিল। এজন্য তখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। পেসার হ্যামার দিয়ে পাইলিং করার জন্য বিভিন্ন সময় জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় গণপূর্ত বিভাগকে বলা হয়েছে। গণপূর্ণ বিভাগ চেষ্টা করছে। দ্রুত মসজিদটির কাজ শুরু হবে আশা করছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026

Latest News

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa