আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে রান্না করে খাওয়ার ইচ্ছে থেকেই এক বাংলাদেশি মালয়েশিয়ায় ২০ কেজি গরুর মাংস নিয়ে গিয়েছিলেন। তবে, তার সেই ইচ্ছে শেষ পর্যন্ত পূরণ হয়নি। বিমানবন্দরেই তার সেই ইচ্ছার যবনিকাপাত হয়েছে।

Beef

Advertisement

মালয়েশিয়ার বিমানবন্দর কর্তৃপক্ষ সেই মাংস জব্দ করেছে।

মালয়েশিয়ার কোয়ারেন্টাইন এন্ড ইনস্পেকশন সার্ভিস ডিপার্টমেন্টের (মাকিস) কর্মকর্তারা পেংকালান চিপার সুলতান ইসমাইল পেত্রা বিমানবন্দরে ২৬ জুন এই ২০ কেজি গরুর মাংস জব্দ করে। কেলাতান মাকিস পরিচালক সাইদ ফুয়াদ সাইদ পুত্রা জানিয়েছেন, বিমানবন্দরের আগমনী হলে সন্ধ্যা ছয়টার দিকে এই গরুর মাংস জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।

তিনি বলেন, ‘মাকিস কর্মকর্তারা আগমনী এলাকায় নিয়মিত তল্লাশি করছিলেন। সেখানেই তারা এক যাত্রীর কাছ থেকে খবর পান যে এক ব্যক্তি গরুর মাংস বহন করছে।’

সঙ্গীতশিল্পী তাহসানের মায়ের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন আবেদ আলী

সাইদ ফুয়াদ আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্বীকার করেন যে তিনি বাংলাদেশ থেকে কোরবানির মাংস নিয়ে এসেছেন।

মুখ ও পায়ের রোগের সংক্রমণ রোধের পূর্ব ব্যবস্থা হিসেবেই এই মাংস জব্দ করার কথা জানান সাইদ।

মালয়েশিয়ার আইনে মাকিস (Maqis) পারমিট ছাড়া কোনো ধরনের কৃষিজাত পণ্য বহন করা দণ্ডনীয় অপরাধ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.