জুমবাংলা ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতিমন্ডলা গ্রামে ব্রিটিশ আমলের প্রায় ২০০ বছরের পুরোনো একটি মসজিদের সন্ধান মিলেছে।

মসজিদের সন্ধান

Advertisement

স্থানীয়রা জানান, এ মসজিদটি যেখানে ছিল, সেখানে ঘন জঙ্গল ছিল।

বর্তমানে এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। কবরস্থান সংস্কারের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকাবাসী এই মসজিদের সন্ধান পান। এর মধ্যে মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ ভিড় করছেন।

এলাকাবাসীর দাবি, মসজিদের ভেতরে একটি কোরআন শরিফ পাওয়া গেছে, যা দেখে স্থানীয় আলেমদের ধারণা, এটি ২০০ বছরের আগে ছাপানো হয়েছিল। উদ্ধার হওয়া সেই পবিত্র কোরআন শরিফটি মসজিদের ভেতরে রাখা হয়েছে।

সবুজ শাড়িতে নীরাহুয়ার সঙ্গে উষ্ণ রোমান্সে মাতলেন আম্রপালি

মসজিদটির আয়তন অনেক ছোট। তাই মাত্র পাঁচ-সাতজন লোক একসঙ্গে সেখানে জামায়াতে নামাজ আদায় করতে পারেন। সন্ধান পাওয়া এ মসজিদের নতুন নামকরণ করা হয়েছে ‘আলনূর জামে মসজিদ’। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়। মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.