Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ২০২৬ সালের জুনে ফিরছে হাউস অব দ্য ড্রাগন, কী থাকছে সিজন ৩–এ?
বিনোদন

২০২৬ সালের জুনে ফিরছে হাউস অব দ্য ড্রাগন, কী থাকছে সিজন ৩–এ?

By Mynul Islam NadimFebruary 23, 20262 Mins Read

জনপ্রিয় ফ্যান্টাসি ধারাবাহিক হাউস অব দ্য ড্রাগন–এর তৃতীয় মৌসুমের ঝলক প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশিত ঝলকে টারগেরিয়ান বংশের অন্তর্দ্বন্দ্ব ও সিংহাসন দখলের লড়াই আরও তীব্রভাবে ফুটে উঠেছে। ড্রাগনের আগুন, ক্ষমতার দ্বন্দ্ব ও কূটচালের আভাস—সব মিলিয়ে নতুন মৌসুম যে আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে, তা স্পষ্ট।

হাউস অব দ্য ড্রাগন

Advertisement

ঝলকে দেখা যায়, অ্যামন্ড টারগেরিয়ান চরিত্রে অভিনয় করা অভিনেতা ইওয়ান মিচেল সিংহাসনের ওপর নিজের নিয়ন্ত্রণ আরও শক্ত করছেন। অন্যদিকে এগন দ্বিতীয় টারগেরিয়ানের পরাজয়ের পর রাজদরবারের সমীকরণ বদলে গেছে। এক সংলাপে শোনা যায়—রাজা সিংহাসন ত্যাগ করেছেন, ফলে নতুন শাসনব্যবস্থা গড়ে উঠছে।

আসন্ন মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে “ব্যাটল অব দ্য গুলেট”। এই যুদ্ধে জাকারিস ভেলারিয়ন (জেস) ড্রাগন নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হন। একই সময়ে রায়েনিরা টারগেরিয়ান নিজের পক্ষে আরও ড্রাগন ও সৈন্য যুক্ত করে শক্তি বাড়াচ্ছেন। আগুন ও ধ্বংসযজ্ঞের দৃশ্য ঝলকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের জুন মাসে তৃতীয় মৌসুমের প্রথম পর্ব প্রচারিত হবে। ধারাবাহিকটি নির্মিত হয়েছে মার্কিন লেখক জর্জ আর আর মার্টিনের উপন্যাস ফায়ার অ্যান্ড ব্লাড অবলম্বনে। একই বছরে তার কল্পজগতভিত্তিক আরেকটি প্রাক্‌কাহিনি ধারাবাহিক এ নাইট অব দ্য সেভেন কিংডমস প্রচারিত হবে, যা মূল ঘটনার প্রায় ৯০ বছর আগের সময়কাল নিয়ে নির্মিত।

নতুন মৌসুমে পুরোনো তারকাদের পাশাপাশি নতুন মুখও যুক্ত হয়েছেন। ফিরছেন ম্যাট স্মিথ, এমা ডি’আর্সি, অলিভিয়া কুক ও স্টিভ টুসেইন্ট। নতুন অভিনয়শিল্পীদের মধ্যে আছেন জেমস নর্টন, টমি ফ্লানাগান ও ড্যান ফগলার। ধারাবাহিকটির সহ-নির্মাতা ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন রায়ান কন্ডাল ও জর্জ আর আর মার্টিনসহ আরও অনেকে।

দর্শকদের প্রত্যাশা—এই মৌসুমে ড্রাগনের ভয়ংকর সংঘর্ষের পাশাপাশি সিংহাসনকেন্দ্রিক রাজনীতি পৌঁছাবে নতুন উচ্চতায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa