২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের ১৩তম দিনে তিনি এ তথ্য তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতের সরকার আমলে অর্থনীতির বিভিন্ন সূচকে কাঠামোগত দুর্বলতা ছিল। সে সময় দুর্নীতির কারণে সীমিত সংখ্যক মানুষের আয় বৃদ্ধি পেলেও বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্যের দিকে ধাবিত হয়েছে।
তিনি আরও জানান, চলতি অর্থবছরের মার্চ থেকে জুন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাতে ভর্তুকি দিতে হতে পারে, যা বাজেট ঘাটতি বাড়াতে পারে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণকে স্বস্তি দিতে সরকার কাজ চালিয়ে যাবে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সময়েও অর্থনৈতিক সূচকগুলো নিম্নমুখী ছিল। বর্তমানে সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানোই সরকারের বড় দায়িত্ব, এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঋণের ওপর নির্ভরতা কমানো এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মূল্যস্ফীতি ৫ থেকে ৬ শতাংশের মধ্যে নামিয়ে আনতে কাজ করা হচ্ছে। বাজারে কারসাজি ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হবে এবং বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


