Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পদত্যাগ করবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা
আন্তর্জাতিক

পদত্যাগ করবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 28, 2020Updated:October 28, 20202 Mins Read

পদত্যাগ করবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা মঙ্গলবার বলেছেন, বিরোধী দলের চাপের মুখে তিনি পদত্যাগ করবেন না। খবর আল জাজিরা’র।

পার্লামেন্টের বিশেষ অধিবেশনে মঙ্গলবার তিনি এ কথা বলেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কিছু দিন ধরে রাজধানী ব্যাংককে বিক্ষোভ করেছেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, প্রধানমন্ত্রী প্রায়ুথের পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার। থাইল্যান্ডে রাজতন্ত্রকে গণ্য করা হয় অত্যন্ত পবিত্র এক প্রতিষ্ঠান হিসেবে। বহু বছর ধরে চলে আসা এ রীতি এখন আর মানতে চান না আধুনিক তরুণ-তরুণীরা। ফলে এ ইস্যুতে প্রতিটি থাই পরিবার এখন বিভক্ত।

গত কয়েক মাস ধরে হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় নেমে একনায়কত্বের পতন এবং রাজতন্ত্রের সংস্কারের দাবি জানিয়ে আসছেন। আটক নেতাকর্মীদের মুক্তিও চান তারা। তাদের কারও কারও হাতে নেতাদের ছবিও ছিল।

মানবাধিকারবিষয়ক থাই আইনজীবীরা বলছেন, ১৩ অক্টোবর থেকে পুলিশ প্রায় ৮০ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ২৭ জন এখনও জেলে। তবে পুলিশ আটক হওয়াদের প্রকৃত সংখ্যা জানায়নি।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার মুখপাত্র আনুচা বলেন, দেশজুড়ে এরই মধ্যে ছড়িয়ে পড়া বিক্ষোভের সুযোগে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সহিংসতা উসকে দিতে পারে বলে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। তিনি বলেন, সরকার আলোচনায় বসে একসঙ্গে একটি সমাধান খুঁজে পেতে চায়। তবে সরকার কার সঙ্গে কথা বলতে চায় সে বিষয়টি সুনির্দিষ্ট করে বলেননি আনুচা।

থাইল্যান্ডের আইন অনুযায়ী, রাজতন্ত্রের অবমাননা করলে ১৫ বছর কারাদণ্ড হতে পারে, কিন্তু তা আর গ্রাহ্য করছেন না আন্দোলনকারীরা। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের মধ্য দিয়ে নিয়ম লঙ্ঘন করার মতো সাহসী হয়ে উঠছেন তারা।

কয়েক মাস ধরে ব্যাংককে হাজার হাজার মানুষ রাজতন্ত্রের সংস্কারের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। থাইল্যান্ডের শহর, গ্রাম- সর্বত্র, ঘরে ঘরে এমন পরিস্থিতি বিরাজ করছে। রাজাকে নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা তৈরি হচ্ছে। এ রকম বিতর্ক যে কেবল সামনাসামনি চলছে তা নয়, এটি ঘটছে অনলাইনে, সোশ্যাল মিডিয়াতেও।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa