Advertisement

দক্ষিণ ভারতীয় সিনেমার মেগাস্টার থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গমের বিচ্ছেদের খবরে স্তম্ভিত অনুরাগীরা। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের পর এবার আইনি পথে আলাদা হতে চলেছেন এই দম্পতি। সম্প্রতি সঙ্গীতা যে বিবাহবিচ্ছেদের পিটিশন দাখিল করেছেন, তাতে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে।

থালাপতি বিজয়

রিপোর্ট অনুযায়ী, সঙ্গীতা তার ডিভোর্স পিটিশনে উল্লেখ করেছেন যে, বিজয় এক নামী অভিনেত্রীর সঙ্গে বিদেশে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং তাদের ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় পরিবার ও সন্তানদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। যদিও সেই অভিনেত্রীর নাম গোপনীয়তার খাতিরে প্রকাশ করা হয়নি, তবে বিজয়ের নীরবতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অভিনেতা থেকে এখন রাজনীতিবিদে পরিণত হয়েছেন থালাপতি বিজয়। তবে এই বিষয়টিকে আদালতের বাইরে মিটিয়ে নিতে আগ্রহী। পরিবারের মর্যাদা রক্ষা এবং আইনি জটিলতা এড়াতে তিনি স্ত্রী সঙ্গীতা এবং দুই সন্তান— জেসন সঞ্জয় ও দিব্যা সাশাকে মোট ২৫০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যদি উভয় পক্ষ এই সমঝোতায় রাজি হয়, তবে ডিভোর্স পিটিশনটি তুলে নেওয়া হতে পারে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু করেছেন। নরওয়েতে তাদের একসঙ্গে ছুটি কাটানো এবং বিমানবন্দরে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে। এমনকী তামিলনাড়ুর বিজেপি নেতারাও নাম না করে এই বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি। যদিও বিজয় বা তৃষা কেউই এই অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১৯৯৯ সালে এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ আড়াই দশক ধরে তারা নিজেদের ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করে এই বিচ্ছেদের খবর বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার এবং ব্যক্তিগত ভাবমূর্তির ওপর বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.