Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ফেনীতে উৎপাদন হবে ২৫০ কোটি টাকার তরমুজ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ফেনীতে উৎপাদন হবে ২৫০ কোটি টাকার তরমুজ

By Shamim Rezaফেব্রুয়ারি 20, 20263 Mins Read

ফেনীর কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা হিসেবে যুক্ত হয়েছে তরমুজ চাষ। জেলার উপকূলীয় চরাঞ্চলের আবাদি-অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে তরমুজ উৎপাদনে বদলে যাচ্ছে কৃষকদের ভাগ্য। চলতি মৌসুমে জেলায় ১ হাজার ২৯৯ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে ২৫০ কোটি টাকার বেশি তরমুজ উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ ও চাষিরা।

Citrullus lanatus

Advertisement

জেলার উপকূলীয় জনপদ সোনাগাজী উপজেলার নদীপাড়ের বিস্তীর্ণ চরাঞ্চলে এখন সবুজের সমারোহ। একসময় জোয়ারের লবণাক্ত পানির শঙ্কায় অনাবাদি পড়ে থাকা জমিতেই এখন ফলছে অর্থকরী ফসল তরমুজ। গাছে এসেছে ফুল, পরিচর্যায় সকাল-দুপুর পার করছেন কৃষকরা। রমজানের মাঝামাঝি থেকে ফলন ঘরে তোলার প্রস্তুতি চলছে।

উপজেলার চরচান্দিয়া, চর দরবেশ, সোনাগাজী সদর, নবাবপুর ও আমিরাবাদ ইউনিয়নের মাঠজুড়ে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে ড্রাগন কিং, জেব্রা কিং, গ্লোরি ড্রাগন, ব্ল্যাক জায়ান্ট, ব্ল্যাক বেরি, ভিক্টর সুগার ও ওশান সুগারসহ দেশি-বিদেশি নানা জাত রয়েছে।

চরের চাষিরা জানান, চলতি মৌসুমে প্রায় দ্বিগুণ বেড়েছে তরমুজের আবাদ। বৃষ্টি ও জলোচ্ছ্বাস না হলে ফলন ভালো হবে বলে আশা করছেন তারা।

চরাঞ্চলের মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় নতুন অনেক কৃষকও এ চাষে যুক্ত হচ্ছেন।
চর দরবেশ এলাকার কৃষক আজগর হোসেন বলেন, সোনাগাজীর চরে প্রতিবছর তরমুজের আবাদ বাড়ছে। এখানে উৎপাদন ভালো হওয়ায় এবং ফলের গুণগত মান উন্নত হওয়ায় বাজারমূল্যও সন্তোষজনক পাওয়া যায়।

সোনাগাজীর আদর্শগ্রামের কৃষক রফিক উদ্দিন জানান, পাশের জেলা সুবর্ণচর থেকে এসে তিনি এখানে তরমুজের আবাদ করছেন। এ অঞ্চলের মাটির গুণগত মান ভালো হওয়ায় তরমুজ চাষ লাভজনক।

সোনাগাজী ছাড়াও জেলার সদর উপজেলার কালিদহ ও ধর্মপুর, ছাগলনাইয়ার শুভপুর, ফুলগাজী, পরশুরাম এবং দাগনভূঞার কিছু এলাকাতেও তরমুজের আবাদ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে ফেনীতে তরমুজ উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

তবে চাষিরা উদ্বেগও প্রকাশ করেছেন। ২০২৪ সালের বন্যায় মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ার পর থেকে লবণাক্ত জোয়ারের পানি ফসলের জমিতে প্রবেশ করছে। এতে তরমুজ চাষ ঝুঁকির মুখে পড়েছে। ক্লোজারটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সোনাগাজীর কোম্পানি বাজার সংলগ্ন এলাকার কৃষক আমজাদ হোসেন বলেন, ক্লোজার ভেঙে যাওয়ার পর প্রায়ই সাগরের নোনাপানি জমিতে উঠে ফসলের ক্ষতি করছে। তরমুজের জন্য এটি বড় ঝুঁকি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী কার্যালয় জানায়, গত মৌসুমে জেলায় ৭৭৪ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ হেক্টরে অর্থাৎ ৫২৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৯৬০ মেট্রিক টন।

অধিদপ্তরের ফেনীর উপপরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ জানান, গত মৌসুমে ফেনীতে উৎপাদিত তরমুজের বাজারমূল্য ছিল প্রায় ১৫০ কোটি টাকা। চলতি মৌসুমে প্রতি কেজি গড়ে অন্তত ৫০ টাকা ধরে বাজারমূল্য ২৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, ২০১৭ সালে সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নে পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ শুরু করেন এক কৃষক। ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়ে এখন জেলায় বাণিজ্যিক আকার ধারণ করেছে। বর্তমানে মৌসুমে এর সম্ভাব্য বাজারমূল্য আড়াইশ কোটি টাকার বেশি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

জুন 14, 2026
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Latest News
আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa