জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে স্থানীয় এক জেলের ফিশিং ট্রলারের জালে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে যার দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা।মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এফবি এ এম নামে ফিশিং ট্রলারের জেলেরা মাছটি ধরেন, দুপুর সাড়ে ১২টার দিকে মাছটি মিস্ত্রীপাড়া ফিশারি ঘাটে নেওয়া হয়।এ পর্যন্ত এই মাছের দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত উঠেছে। তবে ন্যায্যমূল্য না পাওয়ায় মাছটি কক্সবাজারে পাঠানো হচ্ছে বিক্রির জন্য।

Advertisement

মূলত স্থানীয় লোকজনের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হল পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলী (এয়ার ব্লাডার)। এই বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছের এমন আকাশচুম্বী দাম।

মাছ ব্যবসায়ী আব্দুর রহমান জানান, স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কালা পোপা মাছ। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। এ পর্যন্ত এই মাছের দাম সাড়ে চার লাখ টাকা পর্যন্ত উঠেছে। তবে ন্যায্যমূল্য না পাওয়ায় মাছটি কক্সবাজারে পাঠানো হচ্ছে বিক্রির জন্য।

ট্রলারের মাঝি মোহাম্মদ হাসু জানান, গত সোমবার সকালে মাছ ধরার জন্য শাহ পরীর দ্বীপ থেকে ৯ জন মাঝি মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হই। এর মধ্যে আজ ভোররাতে জেলেরা জাল ওঠাতে গিয়ে দেখেন জালে কয়েকটি লাল কোরালসহ বড় একটি কালা পোপা মাছ আটকা পড়েছে। মাছটি ট্রলারে তোলার পর বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ট্রলারটি নিয়ে ঘাটে চল আসতে বলেন। এই দামি মাছটি পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ২৭ কেজি ২০০ গ্রাম ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সব সময় জালে এত বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Myeteroperca bohaci)। পোপা মাছের বায়ুথলী বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।

মাদারীপুরে হারিয়ে যাওয়া মোবাইল সৌদি আরব থেকে উদ্ধার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.