Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ তরুণ-তরুণী
ঢাকা বিভাগীয় সংবাদ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ তরুণ-তরুণী

By Saiful IslamApril 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : নরুন্নবী গাজী এ পর্যন্ত ৫ বার বিভিন্ন জায়গাতে চাকরির জন্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কোনোবারই হয়নি চাকরি। তবে এবার প্রথমবারের মতো পুলিশের কনেস্টবল পদে দাঁড়িয়ে মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছেন। আর চাকরির ক্ষেত্রে তো নারীর কথা ভিন্ন।

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৯ তরুণ-তরুণী

Advertisement

এখনো চাকরির ক্ষেত্রে নারীদের সেভাবে গ্রহণ করা না হলেও সকল প্রতিকূলতাকে ছাড়িয়ে চাকরি পেয়েছেন আশামনি।
তাদের মতো বৃহস্পতিবার (৪ এপ্রিল) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২৯ জন তরুণ-তরুণী মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।

গোপালগঞ্জে কোন তদবির-সুপারিশ ছাড়াই শতভাগ স্বচ্ছতায় মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম খরচ করে পুলিশ কনেস্টবল পদে চাকরি পেয়েছে ২৯ জন তরুণ-তরুণী। প্রাথমিক ফলাফল ঘোষণার পর তাদের পুলিশ সদস্য হিসেবে বরণ করে নেন পুলিশ সুপার আল বেলী আফিফা।

জানা গেছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে গোপালগঞ্জে জেলার ৫টি উপজেলা থেকে ২৯টি কনস্টেবল পদের বিপরীতে ১ হাজার ৩০৪ জন বেকার তরুণ-তরুণীর আবেদন যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা পরীক্ষা শেষে ২৬৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ১২০ টাকার ব্যাংক ড্রাফট ও ২ টাকায় আবেদন ফরম দিয়ে গত ২৮ মার্চ ২৬৬ জন লিখিত পরীক্ষায় অংশ নিলেও নকল কারার দায়ে দুজন বহিষ্কার হন। সেখান থেকে ৫৫ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়।

চাকরিপ্রাপ্ত নরুন্নবী গাজী বলেন, ‘চাকরি পাওয়ায় আমি আমার মা-বাবাকে ধন্যবাদ জানাই।

তারা আমাকে সাহস দিয়েছেন। এছাড়া পুলিশ সুপারকেও ধান্যবাদ জানাই। কারণ তিনি স্বচ্ছতার সাথে নিয়োগে দিয়েছেন। আমি দেশ ও জাতির জন্য কাজ করতে চাই।’

চাকরিপ্রাপ্ত সুমি গাইন বলেন, ‘চাকরিসহ প্রতিটা ক্ষেত্রে নারীদের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়।

সমাজ কখনো নারীরা চাকরি করবে এটা মেনে নিতে পারে না। তারপরেও আমি মাত্র ১২০ টাকায় চাকরি পেলাম। আমি আমার মেধা, শ্রম আর সততা দিয়ে দেশ ও জাতির জন্য কাজ করব।’

গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, ‘১ হাজার ৩০৪ জনের মধ্যে থেকে ২৯ জনকে বাছাই করা খুবই কষ্টসাধ্য। আমার অন্যান্য কর্মকর্তারা আমাকে এ কাজে সহায়তা করেছেন। তাদের সহায়তায় আমি মেধাবী ও যোগ্যদের বাছাই করতে সক্ষম হয়েছি। এই চাকরিপ্রাপ্ত ২৯ জন তরুণ-তরুণীরা মেধা ও শ্রম দিয়ে দেশ ও সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবে এমনটাই প্রত্যাশা করি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026
ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

July 19, 2026

Latest News

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa