রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ধরা পড়া একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৬৮ হাজার টাকায়। সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে আনেন ওই জেলে। মাছটি ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে এক প্রবাসীর কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৮ হাজার ৮০ টাকায় বিক্রি করা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করে উৎসুক জনতা।
ব্যবসায়ী চান্দু মোল্লা গণমাধ্যমকে জানান, মাছটি কিনে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে অনলাইন যোগাযোগ করে এক আমেরিকা প্রবাসীর কাছে বিক্রি করেছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট গণমাধ্যমকে বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। খুশির খবর হলো বিশাল আকৃতির কাতলসহ অন্যান্য প্রজাতির মাছ আমাদের এই অঞ্চলে এখনো রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


