ইরান শান্তিচুক্তিতে আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের তিন বাধার মুখে বৈঠকে বসতে পারছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে, সময় বেধে না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেই যেকোনো সময় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সামাজিক মাধ্যমের এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান, ইরানের নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ, যুদ্ধবিরতির লঙ্ঘন ও একের পর এক হুমকি আলোচনায় বসতে বাধা দিচ্ছে। ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের কারণেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ইরানি নৌবন্দরের ওপর অবরোধ দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন গালিবাফ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, ইরানের সাথে যুদ্ধবিরতি কতোদিন চলবে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই ঠিক করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। যদিও কিছু গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ইরানের সাথে আগামী শুক্রবার বৈঠকে বসার কথা জানিয়েছেন ট্রাম্প। তবে এমন দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লেভিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


