Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন তিন বিয়ে করে ১৭টা বছর নষ্ট করেছি, অভিনেত্রীর আক্ষেপ
বিনোদন

তিন বিয়ে করে ১৭টা বছর নষ্ট করেছি, অভিনেত্রীর আক্ষেপ

By Shamim RezaMay 14, 20262 Mins Read

তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। বিশেষ করে তারা খাচ্ছেন, কোথায় থাকছেন, নতুন কোন স্টাইল ফলো করছেন- তা জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। এসবের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে তারকাদের প্রেম ও বিয়ে নিয়ে। মাঝে মাঝে কোনো কোনো তারকা আবার বিভিন্ন অনুষ্ঠানে নিজেই বলে দেন ব্যক্তিগত বিষয়, যা নিয়ে চলতে থাকে আলোচনা-সমালোচনা।

অভিনেত্রীর আক্ষেপ

Advertisement

এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় উঠে এসেছেন মালায়লাম অভিনেত্রী মীরা বাসুদেবন। ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনটা ব্যর্থ বিয়ে তার জীবনের মূল্যবান ১৭ বছর কেড়ে নিয়েছে।

এক সাক্ষাৎকারে মীরা বাসুদেবন বলেন, ‘আমি প্রায়ই আমার ছেলেকে বলি, আমি জীবনের ১৭টা বছর তিনটি ভুল বিয়েতে নষ্ট করেছি। এই সময়টা আমি যদি নিজের কাজ, ক্যারিয়ার বা ভালোবাসার বিষয়গুলোতে দিতাম, তাহলে আরও অনেক কিছু অর্জন করতে পারতাম।’

তিনি আরও বলেন, ‘আমি এমন মানুষের পেছনে সময় দিয়েছি, যারা আমাকে কখনো গুরুত্ব দেয়নি বা সম্মান করেনি। পরিবার, বাবা-মা ও বোনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারতাম, কিন্তু তা হয়নি।’

এর আগে চলতি বছরেও তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, অতীত নিয়ে লুকানোর কিছু নেই, বরং এখন নতুনভাবে জীবন গুছিয়ে নিতে চান তিনি। বর্তমানে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত এবং জীবনের একটি ভালো পর্যায়ে আছেন বলেও জানান এই অভিনেত্রী।

২০০৫ সালে চিত্রনায়ক অশোক কুমারের ছেলে ব্যবসায়ী বিশাল আগারওয়ালের সঙ্গে প্রথম বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মীরা বাসুদেবন। সেই বিয়ে ২০১০ সালে বিচ্ছেদে রূপ নেয়। এরপর ২০১২ সালে তিনি মালয়ালম চলচ্চিত্র অভিনেতা জন কোকেনকে বিয়ে করেন। এই সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৬ সালে সেই সম্পর্কও ভেঙে যায়।

সবশেষে ২০২৪ সালে চিত্রগ্রাহক বিপিন পুথিয়াঙ্কমকে বিয়ে করলেও ২০২৫ সালে তাদের বিচ্ছেদ হয়।

১৯৮২ সালের ২৯ জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন মীরা বসুদেবন। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘রুলস: পেয়ার কা সুপারহিট ফর্মুলা’ সিনেমায় দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।২০০৫ সালের ‘তাপমাত্রা’ সিনেমায় মোহনলালের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পান মীরা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এছাড়া ‘ওরুভান’ ,‘একান্তম’, ‘কুট্টিমামা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ছোট বোন অশ্বিনী, যিনি সালমান খান অভিনীত ‘জনম সামঝা করো’ সিনেমা শিশুশিল্পী হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

June 29, 2026
অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

June 29, 2026
পারসা ইভানা

পরিচালকের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ

June 29, 2026

Latest News

অভিনেত্রী পারসা ইভানা

পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ তুললেন অভিনেত্রী পারসা ইভানা

অপরাজিতা আঢ্য

আমি বুড়ি হইনি, জীবনটাকে উদযাপন করছি : অপরাজিতা আঢ্য

পারসা ইভানা

পরিচালকের বিরুদ্ধে পারসা ইভানার অভিযোগ

perizad

অভিনয় ছেড়ে ১৫৬ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন অভিনেত্রী

অভিনেত্রী নাজনীন নীহা

বাগদানের ইঙ্গিত, কাকে বিয়ে করছেন অভিনেত্রী নাজনীন নীহা?

জিও নিউজের সম্প্রচার

জিও নিউজের সম্প্রচার ১৫ দিনের জন্য স্থগিত

সারিকা সাবরিন

বর্তমান সময়ের অনেক নারী দোলনের সঙ্গে নিজের মিল খুঁজে পাবেন : সারিকা

বসন্তের কোকিল

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

ভাস্কর

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও কথাসাহিত্যিক ভাস্কর চৌধুরী আর নেই

সালমান

৫০ বছরের পুরোনো ঠিকানা বদলাচ্ছেন সালমান খান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa