জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান উপজেলার একটি গ্রাম থেকে তিনজন এমপি নির্বাচিত হয়েছেন। তারা প্রত্যেকেই নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

Advertisement

নির্বাচিত এই তিন সংসদ সদস্য হলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) আসনের মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনের মহিউদ্দীন বাচ্চু।

এবিএম ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা গ্রামের বক্সে আলী চৌধুরী বাড়ি। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফজলে করিম চৌধুরী। এবারের নির্বাচনে ২ লাখ ২১ হাজার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজম ট্রাক প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৯ ভোট।

ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের গ্রামের বাড়িও একই ওয়ার্ডের গহিরার বক্সে আলী চৌধুরীর বাড়ি। তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীর বড় ছেলে। নওফেল এবার চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসন থেকে ১ লাখ ৩০ হাজার ৯৯৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই বাড়ির এবিএম ফজলে রশীদ চৌধুরীর সন্তান ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী। তিনি জাতীয় পাটির লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।

মহিউদ্দিন বাচ্চুর গ্রামের বাড়ি হলেন একই ওয়ার্ডের একই গ্রামের রকিব উদ্দিন মুন্সির বাড়ি। তিনি এই বাড়ির রেলওয়ে কর্মকর্তা বি.কম হারুনের ছেলে। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর) আসনে ৫৯ হাজার ২৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম। তিনি ফুলকপি প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।

একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য হওয়ায় ওই গ্রামের মানুষদের মাঝেও উৎসব বিরাজ করছে। বিষয়টিকে তারা নিজেদের গ্রামের গর্বের মতো করেই দেখছেন। গ্রামবাসীর প্রত্যাশা, এই তিনজন এমপি মন্ত্রীসভাতেও জায়গা পাবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.