Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ডাব-শরবত খায় ‘সিংহরাজ’, ওজন ৩০ মণ
ঢাকা বিভাগীয় সংবাদ

ডাব-শরবত খায় ‘সিংহরাজ’, ওজন ৩০ মণ

By Saiful IslamJune 1, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রতি বছর ঈদুল আজহার আগে ওজন ও দামে আলোচনায় আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রাজবাড়ীর ‘সিংহরাজ’। যার ওজন ২৫ থেকে ৩০ মণ। তাই এর দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। সিংহরাজকে দেখার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে লোকজন খামারে ভিড় করছে।

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার দাদশি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিংগা বাজার সংলগ্ন সুচিন্ত কুমার সেনের খামারে সিংহরাজ বেড়ে উঠেছে। খামারি এবারের কুরবানির হাটে সিংহরাজকে তুলতে চান। ৪ বছর আগে কুষ্টিয়া থেকে ৭৫ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি কিনেছিলেন সুচিন্ত কুমার সেন। আদর করে যার নাম রাখেন সিংহরাজ। ষাঁড়টির বর্তমানে ওজন ২৫ থেকে ৩০ মণ। ১০ ফুট লম্বা ও উচ্চতা ৬ ফুট। ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়টি চার বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে আসছে গরুর মালিক সুচিন্ত। এই বিশাল ষাঁড়টির গায়ের রং কালো। প্রতিদিন তার খাদ্যতালিকায় থাকে খেসারির ভুসি, ডাবলির ভুসি, ভুট্টার ভুসি, খুদের ভাত, ডাব ও গুড় দিয়ে তৈরি শরবত, কাঁচা-পাকা কলা, গমের ভুসি ও কাঁচা ঘাস।

খামারি সুচিন্ত সেন বলেন, ‘শখের বসে প্রায় চার বছর আগে কুষ্টিয়া থেকে ফ্রিজিয়ান জাতের কালো রঙের ষাঁড় ৭৫ হাজার টাকায় কিনেছিলাম। এরপর বাড়িতে নিজ সন্তানের মতো করে ষাঁড়টিকে লালনপালন করেছি। আদর করে নাম দিয়েছি ‘সিংহরাজ’। মোটাতাজাকরণের কোনো ওষুধ দেইনি। প্রতিদিন সিংহরাজের পেছনে এক হাজার থেকে দেড় হাজার টাকা খরচ হয়।

তিনি আরও বলেন, প্রতিদিন আমার এই সিংহরাজ সকালে ৫ থেকে ৬ কেজি ভুসি খায়। এছাড়াও কাঁচা ঘাস, বিচি কলা, গম, ধান, ভুট্টা, মাসকালাই, খেসারি কালাই ও মসুর ডাল ভুসি দিয়ে খাওয়ানো হয়েছে। দুই থেকে তিনবার গোসল করাই। একে লালনপালন করতে গিয়ে আমার ঋণ করতে হয়েছে। কেনার পর থেকে এই পর্যন্ত ১৫ থেকে ১৬ লাখ টাকা খরচ হয়েছে। ২৫ লাখ টাকা দাম চাচ্ছি। গত বছর কোরবানির হাটে দাম আশানুরূপ না পাওয়ায় বিক্রি করিনি। আশা করছি এ বছর ভালো দাম পাব।

সিংহরাজকে দেখতে আসা দর্শনার্থী কাজী তানভীর মাহমুদ বলেন, সিংগা বাজার এলাকায় ব্যক্তিগত কাজে এসেছিলাম। পরে বাজার থেকে জানতে পারি সুচিন্ত নামের এক ব্যক্তির বাড়িতে বড় একটি ষাঁড় কোরবানির জন্য প্রস্তুত করেছে। তাই দেখতে আসলাম। ষাঁড়টি বেশ বড়। এটির নাম সিংহরাজ। এর ওজন ২৫ থেকে ৩০ মণ বলে মালিক করছে। এর দাম ইতোমধ্যে ১৫ লাখ টাকা হয়েছে। রাজবাড়ী, ফরিদপুর, পাবনাসহ আশেপাশের পাঁচ জেলায় এতবড় কোরবানির গরু আর নেই।

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, দাদশি ইউনিয়নের সিংগা বাজার এলাকার সুচিন্ত সেন তার পারিবারিক খামারে একটি বড় ষাঁড় লালনপালন করেছেন। এটি এবার প্রাণি সম্পদ মেলায় প্রদর্শনীতে আনা হয়েছিল। বেশ বড় ষাঁড়। এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, কোরবানি উপলক্ষ্যে খামারিদের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রাখছি, সব ধরনের সহযোগিতা করে আসছি। রাজবাড়ীতে এ বছর ২ হাজার ৩২৫টি খামারে সাড়ে ৫৪ হাজার ৫২৫টি পশু প্রস্তুত করেছেন খামারিরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘সিংহরাজ’, ৩০ ওজন খায় ডাব-শরবত ঢাকা বিভাগীয় মণ সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.