জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৩০ কেজি ওজনের এক জোড়া কোরাল মাছ ধরেছেন এক জেলে। গতকাল সোমবার রাতে টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাটে জালিয়া পাড়া এলাকার জেলে মোহাম্মদ রিয়াজ উদ্দিনের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

কোরাল মাছ

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, ধরা পড়া দুটি কোরাল মাছে মধ্যে বড়টির ওজন ১৮ কেজি। অপরটির ওজন ১২ কেজি। রিয়াজ মাছ দুটি টেকনাফ সদর ইউনিয়নের মাছ ব্যবসায়ী কবির আহমদের কাছে বিক্রি করেছেন।

কবির আহমদ বলেন, ‘রিয়াজের কাছ থেকে কিনে কোরাল মাছ দুটি বাজারে এনে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা করে বিক্রি করার জন্য তুলেছিলাম। এসময় অপর মাছ ব্যবসায়ী কেজি ১ হাজার টাকা দরে মাছ দুটি কিনে নেন। দুটি মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।’

জেলে রিয়াজ বলেন, ‘নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ থাকায় জেটিতে বসে সোমবার বিকালে বড়শি ফেলি। প্রায় ১ ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করি। বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগীতা নেই। পরে বড়শি তুলে দেখি ১২ কেজি ওজনের একটি কোরাল মাছ আটকা পড়েছে। এরপর আবারও বড়শি ফেলি। তিনবার বিফল হওয়ার পর চতুর্থবারে ১৮ কেজি ওজনের আরও একটি কোরাল মাছ আটকা পড়ে। পরে এক ব্যবসয়াীকে মাছ দুটি বিক্রি করি।’

মেয়েকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন রণবীর

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় নাফ নদীতে ইদানিং বড় কোরাল ধরা পড়ছে। এখানকার কোরাল মাছগুলো খুবই সুস্বাদু। বড় কোরাল মাছের ওজন ৩০ থেকে ৩৫ কেজি পর্যন্ত হয়।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.